কতদিনের ইচ্ছা ছিল কবিতার শহরে যাব
দেখব কবিতার বাগান
কবিতার হাটে কবিতার মেলা
কবিতা বেচা কেনার ভীড়
নানান কবিতা ; লাল,নীল ,বেগুনি হলুদ হরেক রকম কবিতা
ললনাদের শাড়ীর আঁচলে কবিতা
যে দিকে তাকাই কবিতা আর কবিতা
কবিতারা মানুষের পন্য হয়ে হাতের মুঠোয়
গোলাপহীন কবিতা হবে কবিতার তোড়া
কবিতার জন্য হবে নানা আয়োজন
কবিতারা হবে দেশের টকশোর প্রধান শিরনাম
কবিতা হবে রাজপথে আন্দোলনের হাতিয়ার
চার দিকে বেজে ওঠবে কবিতার জয়গান
কবিতা কবিতা কবিতা
সদায় কবিতার ছড়া-ছড়ি কবিতা বিহীন
কি করে থাকি বল
সস্তা বা দামি , সভ্য বা অসভ্য কথামালার কবিতা
সে যাই হোক কবিতা আমার প্রিয়
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



