ফুল নিবেন ফুল
আমি ফুল ফেরী করি
ফুল বেচিতে না পারিলে
আমি যে ভাতে মরি
ভাল বাসিয়া
অাপনেরা ফুল দিবেন প্রেমিকার বেদীতে
আমি ফুল নিয়া ঘুরি দারুণ ক্ষুধা নিবাতে
একটি নিন, দুইটি নিন
যাহা ইচ্ছে তাই দিন।
সকালে খাইনি দুপুরেও ওপোস
রাতে এক মুঠো ভাত যেন হয়।
কি নিবেন না
নিন না স্যার
এই নিন
দারুণ মানাইছে আজ বৌদিকে
খোপায় দু'টু লাল গোলাপ।।
এই গোলাপ তুলিতে আমি শিশুর হাত হয়েছিল রক্তে লাল
বুড়ো লোকটি বলেছিল তেতু পাতা পিষে দাও, থেমে যাবে রক্ত ঝরা
থাকুক এমনিতে থেমে যাবে ।
গরিবের রক্তের রং
দেখিতে সেদিন
রক্ত মেখে দিয়েছিলাম সাদা গোলাপে
দেখি একি হায়
সাদা গোলাপ লাল !
কেহ পারে কি চিনিতে কোন কাননের সাদা কি লাল
গরিব বলে রক্ত কি হয় কালো
কালো কিংবা সাদা সবারতো
ভেতরে একি রাঙ্গা
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


