নান্দনিক এক সময় অতিক্রান্ত ক্ষণ
জীবনের কথা বলে এমন কোন কবিতার পংতি
প্রিয় কবির চিন্তার প্রসব -কাব্য যুগল
আবেগের আঁখিতে ঝরা এক ফোটা মুক্তার দানার মতো জল
কাগজের বুকে এক চীর- শিল্পীর আচরে ফোটে ওঠে
প্রিয় কোন মূখ।
জাগতিক সুখ- অভিলাসের হিসেবের ডালি
এক অজানা গন্তব্যর পথে __
জীবনের কিছু সমীকরণ , অতৃপ্ত লালসা - না মিলানো অংক
কুড়ে খাওয়া হৃদয় বেদনার সিমান্তে
যতির খেলায় সাঙ্গ করে নতুন করে আবারো বাচার আরাধোনা
আত্না সেত মরেও বেঁচে থাকে.....
প্রতিবার মরে প্রতিবার বাঁচে দংশিত নাগিনীর বিষে।
অমৃত সুধা পানে বিভোর মাতালের পথপরে
অলীক স্বপ্নরা এসে ভীর করে
নিভৃত রজনীর বিভোর ঘুম।
পাখির কুজনে ভাঙ্গে নিশী লীলা
আরো কিছুক্ষন --আঁধার কেটে আলোয় ভরে যাবে নিলয়
প্রতিদিনের রুটিন আবার কর্মচাঞ্চলতা
এমনি করে বেঁচে থাকা।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



