somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় পরিচয়পত্রের সুফল পেতে চাই এর সার্বজনীন ব্যবহার

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় পরিচয়পত্রের সুফল পেতে
চাই এর সার্বজনীন ব্যবহার

আমজাদ রুবেল
বিশ্বায়নের ঘুর্ণিপাকে থেমে নেই বাংলাদেশ। ইতিমধ্যে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লেগেছে বাংলাদেশের সকল অফিস আদালতে। ই-গর্ভনেন্স চালু হয়েছে সরকারি নানা কার্যক্রমে। হাতে লেখা পাসপোর্ট এর স্থলে চালু হয়েছে মেশিন রিডেবল (এমআরপি) পাসপোর্ট। ফলে ভুয়া পাসপোর্টে বিদেশ গমনের প্রবণতা কমেছে। ই গর্ভনেন্স চালুর ফলে সরকারি অফিস আদালতে কাজের গতি বেড়েছে। হয়রানি কমেছে সেবা গ্রহীতাদের।
বাংলাদেশের সম্ভবত সরকারি সবচেয়ে বৃহৎ ডিজিটাল প্রকল্প হচ্ছে জাতীয় পরিচয় পত্র। মঈন উদ্দিন ও ফখরুদ্দিন সরকার ৩শ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নেয়। নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদেরকে দেশ একটি জাতীয় পরিচয়পত্র উপহার দিয়েছে। কিন্তু এই জাতীয় পরিচয় পত্র আমাদের দেশ ও জনগণের কি কাজে আসছে।
ব্যাংক একাউন্ট খোলা, বিদেশ থেকে টাকা পাঠানো, টাকা উত্তোলন ছাড়া তেমন কোন কাজে এটির ব্যবহার নেই বললেই চলে। অথচ এই জাতীয় তথ্য ভান্ডার ব্যবহার করে রাষ্ট্র উপকৃত হতে পারে নানাভাবে। এজন্য প্রয়োজন জাতীয় এ তথ্য ভান্ডারকে উন্মুক্ত করে দেয়া আর রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বায়োমেট্রিক্স এই তথ্য ভান্ডার ব্যবহারের অনুমতি দেয়া অতি জরুরী।
পুলিশ যদি এই তথ্য ভান্ডার ব্যবহার করতে পারে তাহলে অপরাধী তার পরিচয় গোপন করতে পারবে না। এছাড়া প্রায়ই দেখি অজ্ঞাতনামা লাশ মর্গে দিনের পর দিন পড়ে থাকতে। কিন্তু আমার কথা যে দেশে একটি জাতীয় তথ্য ভান্ডার আছে সেদেশে কেন বেওয়ারিশ লাশ পড়ে থাকবে। জাতীয় পরিচয়পত্রের বায়োমেট্রিক্স পদ্ধতির ব্যবহারের মাধ্যমে তার পরিচয় জানা সহজ। কিন্তু আমাদের মাথায় তা আসে না।
যদি জাতীয় পরিচয় পত্রের আওতায় সবাইকে আনা হয় তাহলে এই তথ্য ভান্ডার রাষ্ট্রের সম্পদ হিসেবে পরিগণিত হবে। বছর বছর নতুন করে এটি হালনাগাদ করলেই চলবে। আলাদা একটি সফটওয়্যারের মাধ্যমে ১৮ বছর পার হলেই এই তথ্য ভান্ডার থেকে স্বয়ংক্রিয়ভাবে নতুন ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে।
প্রবাসীরাও এমআরপি পাসপোর্টোর মাধ্যমে বায়োমেট্রিক্স পদ্ধতির তথ্যকোষে আবদ্ধ। সুতরাং এই প্রযুক্তিকে সহজ লভ্য করা অতি জরুরী। এটিকে সার্বজনীন করা হলে ভূমি হস্তান্তরেও স্বচ্ছতা, ভুয়া ব্যাংক একাউন্ট খোলা, ভুয়া নামে মোবাইল ও ইন্টারনেট সংযোগ নেয়া বন্ধ হবে। ফলে অপরাধ প্রবণতা কমে যাবে।
তাই দ্রুত সরকারের উচিত প্রতিটি থানায় বায়োমেট্রিক্স মেশিন সরবরাহ করা ও জাতীয় তথ্য কোষকে অন্ততঃ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ব্যবহারের ব্যবস্থা করা।

লেখক- সাংবাদিক
০১৮১৯৭২৭২২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×