somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের জন্যে ঘৃণার মিনার

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন সূর্য ওঠার গল্প শুনতে সবসময়ই ভাল লাগে আমার। কিশোর বয়সে মা আমাকে ঘুম পারিয়ে দিতেন। খুব ভীতু ছিলাম তো, একা ঘরে ঘুমুতে পারতাম না। ঘুম পাড়াতে এসে মা প্রায়ই শোনাতেন রূপকথা, কুঁজো বুড়ির গল্প। আমি বলতাম, ওসব থাক মা, তুমি সকালের গল্প বল, বল সেই জাগ্রত সময়ের কথা। বল না মা, কেমন করে জেগেছিল শহীদের রক্তে ভেজা বাংলায় ভোরের সোনালি সূর্য? কেমন করে পেয়েছি আমরা রক্তের অক্ষরে লেখা লাল সবুজের অস্তিত্ব।

মা শোনাতেন তার চিত্রপটে আকা দু চারটা গল্প। তখন মা খুব ছোট ছিলেন। তেমন কিছু মনে করতে পারেন না। শুধু মনে পড়ে জানলাগুলো আটকানো থাকত, বাইরে গুলির শব্দ। মা’র কাছ থেকে শোনা গল্পগুলোই আমাকে শোনাতেন। গল্পগুলো খুব সাধারণ। ওর মাঝে ছিল নানুর কাছে এসে হায়েনাদের বানর খোজার গল্প (এই বানর আসলে ওদের ধৃত কোন রমণী, নানাবাড়ির পঞ্চাশ গজ দূরেই ছিল হায়েনাদের ক্যাম্প), ওই পশুগুলোর হাত থেকে শিশুদের চকোলেট নেবার গল্প (এ গল্পটি বলেই মা ডিসক্লেইমার দিতেন, তিনি ও চকোলেট খান নি), আর আরেকটা ছিল হাতবাঁধা এক ছেলের পালাবার সময় পিঠে গুলি খাওয়ার গল্প। ওর বেশিরভাগই তেমন কোন বড় ঘটনা নয়, যা ঘটেছিল একাত্তরে নতুন একটা দিনের গল্প লেখার, তার তুলনায়। তবু ওগুলোকে মনে হত মহাকাব্যের মতন, যার প্রতিটি শব্দ অসাধারণ ওজস্বিতা নিয়ে আমার কানে ঝংকার তুলত। আমি বার বার শুনতাম ওগুলো। বিশেষ করে ওই গল্পটা, বাঁচার আকুতি নিয়ে গোসলখানার জানলা ভেঙে হাতবাঁধা ছেলেটির ধানক্ষেতে ধরে পলায়ন, অত:পর কিছুদূর যেতেই বর্বরদের গুলি খেয়ে মৃত্যু; পাক হানাদার বাহিনীর প্রতি কচি মনে বিষাক্ত ক্রোধ জাগাত। মনে হত, ওদেরও যদি অমন হাতবাঁধা অবস্থায় শিরদাঁড়া বরাবর গুলি করা হত, তবে বোধহয় ন্যায় বিচার হত।

এই দু তিনটা গল্পে কি কৌতূহল মেটে? আরো গল্পের খোঁজ করি, পত্র পত্রিকায়, টেলিভিশনে, বই পত্রে। আরেকটু বড় হয়ে অর্ন্তজালে। আমার সামনে এখন অনেক অনেক দৃশ্য, অঙ্ক, সর্গ- এই অন্তিম বেদনার মহাকাব্যের। এত রক্ত, এত মানবিক বিপর্যয়ের কথা, এত বেদনা ও ত্যাগের কথা লেখা নেই পৃথিবীর কোন মহাকাব্যে, জানা নেই পৃথিবীর কোন জাতির। জীবন ঝরে গেছে ওই নয়টি মাসে একেকটি ঝরা পাতার মত। আর সে গণহত্যায়, মৃত্যুর মহাকাব্য তৈরিতে পাকি পাপাত্মাদের সহায়তা করেছে এদেশের কিছু জারজ! যারা ইসলামের কথা বলে করেছে বেঈমানি মাটির সাথে।

সেই জারজেরা হায়, স্বাধীনতার পঁয়ত্রিশ বছর পূর্তিতে গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে শ্বদন্ত বের করে ফুর্তি করে, হিমযন্ত্রের ঠাণ্ডা বাতাস খায় শহীদ রক্তে স্নাত বাংলার মাটিতে। ভাবতে পারিনা এখনো, এত রক্ত ও ক্লেদে, কষ্টের কাফনে মোড়ানো বিদেহী আত্মাদের পুণ্যে গড়া দেশে কি করে এটা সম্ভব? এই কি চেতনা একাত্তরের? এই কি পরিচয় আজকের তরুণ, যুবকের, মধ্যবয়স্ক ও বৃদ্ধদের; একদল রাজাকারের হাতে আজ দেশের ক্ষমতা? অনেক বেদনা নিয়ে লিখেছি সেদিন ’ক্ষমা চাই’। এ ক্ষমা চাইবার কোন অধিকার নেই আমাদের, তবুও চেয়েছি শহীদের আত্মার কাছে।

এখন সে কবিতার সাত বছর পূর্তি। আমাদের আশাবাদী মনে একটু জলসিঞ্চন। স্বাধীনতার বিয়াল্লিশ বছর পর শুরু হল জন্মজারজ যুদ্ধাপরাধীদের বিচার। সবার উচ্ছ্বাসকে মিইয়ে দিতে এলো ৫ ফেব্রুয়ারি ২০১৩। বিচারের রায় হলো কসাই কাদেরের। মাত্র তিনশ চুয়াল্লিশটি লাশের হিসেব দেবার জন্যে তার বিরুদ্ধে অভিযোগ করেছে সরকার পক্ষ। বিজ্ঞ বিচারকের কাছে যথেষ্ট মনে হয়নি কসাইটার তাণ্ডবলীলা, রায় হিসেবে জুটল তাই যাবজ্জীবন। কত মানুষ খুন করলে তবে বিচারে পাওয়া যেত ফাঁসির আদেশ? হয়ত এক হাজার, দু হাজার কিংবা এক লাখ মানুষ!

ঘরের কোনে বসে আমি গাইতে থাকি একবুক হতাশার গান। এমন সময় অর্ন্তজালে প্রতিবাদ করে কিছু তরুণ। কিছুক্ষণের মাঝেই ওরা চলে যায় রাজধানীর প্রাণকেন্দ্রে, কালের সাক্ষী শাহবাগ মোড়ে। রায়ের বিরুদ্ধে তোলে প্রতিবাদ, ফাঁসির দাবি তুলে আঁকে পোস্টার, লেখে শ্লোগান। বুকের কোনে জ্বলে ওঠা আগুন তাদের দীপ্ত করে। তারা হয়ে ওঠে একেকজন নব যুগের মুক্তিসেনা।

প্রথমে আট-দশ, বিশ-পঞ্চাশ, শখানেক, শ-দুয়েক_এর পরে হাজার হাজার লক্ষ্য মানুষ স্রোতের মত নেমে আসে শাহবাগে। একাত্তরের চেতনায় দুদিনের মাঝেই ভরে ওঠে পুরো প্রজন্ম চত্বর। নারী, শিশু, বৃদ্ধ, তরুণ, তরুণী সব বয়সের গনমানুষের আজ একই দাবি, কাদের মোল্লার ফাঁসি চাই, রাজাকারের বিচার চাই। আমার ঘরকুনো মন, কখনো তোলেনি এইটুকু শ্লোগান, কখনো যায়নি কোন মিছিলে, মিটিঙে। কিন্তু প্রজন্ম চত্বর আমাকে টেনে নিয়ে গেল মশাল মিছিলে, শত শত তরুণের সাথে কণ্ঠ মিলিয়ে আমিও বললাম,

‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই’

এভাবেই মিছিলে, মিটিঙে এগিয়ে চলছে শাহবাগ। প্রাণের টানে লাখো লাখো মানুষের কাঁধে কাঁধ রেখে দাঁড়ানোয় তৈরি হয়েছে যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণার মিনার। এ মিনার ছড়িয়ে গেছে আটষট্টি হাজার গ্রামে, এ মিনার ছড়িয়ে গেছে সারা বিশ্বের বাঙালীদের মাঝে। এ মিনারে শামিল জনতা আজ বিচার নিয়ে ফিরবে বলে পণ করেছে। বসেছে ফাঁসি আদায়ের মারণযজ্ঞে-জেনে রেখো বাংলাদেশ, গোটা পৃথিবী; ইস্পাত কঠিন এ দৃঢ়তা, রোখার নেই কেউ।

প্রথম প্রকাশ: বাংলানিউজ ২৪.কম
২য় প্রকাশ: লিপি, মুক্তগদ্য সংখ্যা।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×