somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞান ও প্রযুক্তি :: বিদ্যুৎ উৎপাদনে মরুর বুকে আয়না

৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মরুর বুকে শুরু হতে চলেছে বিশাল কর্মযজ্ঞ। ৪০০ বিলিয়ন ইউরো খরচ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে সেখান থেকে। মরুভূমি আর আয়না -- এর সঙ্গে কি বিদ্যুতের কোনো যোগসূত্র খুঁজে পান? এতদিন কেউ হয়তো খোঁজেননি, তাই পানওনি।

তবে বিজ্ঞানীরা সম্প্রতি মরুভূমিতেই খুঁজে পেয়েছেন বিদ্যুতের সবচেয়ে বড় আধার। আর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে খুব কাজে আসবে আয়না। গবেষণা করে দেখা গেছে, মানবজাতি প্রতি বছরে যে পরিমাণ শক্তিক্ষয় করে, পৃথিবীর মরু অঞ্চল মাত্র ৬ ঘন্টায় আহরণ করে তার চেয়েও বেশি শক্তি। এমন তথ্য জানার পরও ওই শক্তিকে কাজে লাগানোর কথা না ভেবে পৃথিবী বসে থাকবে, তা কি হয়? ডেজারটেক ইন্ডাস্ট্রিয়েল ইনিশিয়েটিভ, ডিআইআই নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে নেমে পড়েছে কাজে। তাদের লক্ষ্য, মরু অঞ্চলের প্রখর সূর্য্যতাপকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা। কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে, সেই বিদ্যুৎ কোন দেশ কতটুকু ব্যবহার করতে পারবে -- এসবের মোটামুটি একটা হিসেব দাঁড় করানো হয়েছে। দেখা গেছে, এই প্রকল্প চালু হলে ইউরোপের মোট চাহিদার শতকরা ১৫ ভাগ বিদ্যুৎ সেখান থেকেই পাওয়া সম্ভব৷ সিমেন্স, ডয়েচ ব্যাঙ্কসহ মোট ১২টি প্রতিষ্ঠান, যার অধিকাংশই জার্মান, তাদের নিয়ে গড়া ডেজারটেক হিসেব কষে দেখেছে, এই প্রকল্প শুরু করতেই খরচ হয়ে যাবে কমপক্ষে ১০ বিলিয়ন ইউরো। পুরো প্রকল্পের অনুমিত খরচের তুলনায় ১০ বিলিয়ন ইউরো অবশ্য খুবই কম। ধারণা করা হচ্ছে, প্রকল্পটি শেষ করতে ৪০০ বিলিয়ন ইউরোর মতো খরচ হয়ে যাবে। মরুভূমিতে বিদ্যুৎ উৎপাদন করা হবে সোলার থারমাল ইলেকট্রিক্যাল জেনারেশন, সংক্ষেপে এসটিইজি পদ্ধতিতে৷ বড় বড় আয়নায় সূর্যালোক ঠিকরে পড়বে, সেই আলো এবং তাপকে কাজে লাগিয়ে তরল-ভর্তি কিছু টিউব উত্তপ্ত করা হবে, এভাবে তৈরি হবে বাষ্প আর সেই বাষ্প থেকেই বিদ্যুৎ।

ডেজারটেক কাজ শুরু করবে সাহারা মরুভূমিতে। ৯১ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই মরুভূমির আশপাশের দেশগুলো প্রাথমিকভাবে প্রকল্পটিকে স্বাগত জানিয়েছে। স্বাগত না জানানোর তো তেমন কোনো কারণও নেই, ৪০০ বিলিয়ন ইউরোর কাজ হলে কত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তা একবার ভেবে দেখেছেন? শুধু জার্মানি থেকেই কাজ পাবেন ২ লক্ষ ৪০ হাজার মানুষ। সঙ্গে সাহারার আশপাশের দেশগুলোর অনেকেই যে এই কর্মযজ্ঞে শরিক হবেন তাতে আর সন্দেহ কি! ডেজারটেকের কাজ শুরু হতে বেশি বাকি নেই, তবে শেষ হতে অনেক বাকি। ৪০০ বিলিয়ন ইউরোর এই প্রকল্প শেষ হওয়ার কথা ২০৫০ সালে।

বাংলাদেশও উত্তরাঞ্চলে খরা প্রবন এলাকায় এ ধরনের প্রকল্পের পরীক্ষামুলক পাইলট প্রকল্প চালু করতে পারে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে এখনি।

তথ্যসূত্র এখানে -
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:১৩
২৪টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×