বিজ্ঞান ও প্রযুক্তি :: বিশ্বে প্রথমবারের মতো মুদ্রণযোগ্য ব্যাটারি উদ্ভাবন
০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একদল জার্মান বিজ্ঞানী বিশ্বে প্রথমবারের মতো মুদ্রণযোগ্য ব্যাটারি উদ্ভাবন করেছেন বলে জানিয়েছেন। অত্যন্ত পাতলা ও পরিবেশ বান্ধব ব্যাটারিটি প্রচলিত ব্যাটারিগুলোর চেয়ে দ্রুত ও বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব বলে দাবি তাদের।
নতুন উদ্ভাবিত ব্যাটারি প্রচলিত ব্যাটারির চেয়ে নানা দিক থেকেই ব্যতিক্রম। মুদ্রণের মাধ্যমে উৎপাদিত ব্যাটারিগুলো ওজনে এক গ্রামেরও কম। এক মিলিমিটারের চেয়েও পাতলা। এতই কম পুরু যে ব্যাংক কার্ডের সঙ্গে এটি সমন্বিত করা সম্ভব।
কোনা পারদ না থাকার কারণে এটি পরিবেশ অনুকূল। ভোল্টেজ এক দশমিক পাঁচ। এক সারিতে কয়েকটি দিয়ে ছয় পর্যন্ত ভোল্টেজ অর্জন করা সম্ভব। জার্মানির খেমনিৎসের ফ্রাউনহোফার রিসার্চ ইন্সটিটিউশন ফর ইলেক্ট্রনিক ন্যানো সিসটেমস এনাস-এর ড. রাইনহার্ড বাউমানের নেতৃত্বে এক দল বিজ্ঞানী নতুন ধরণের ব্যাটারিটি উদ্ভাবন করেন। এনাস এর কর্মকর্তা ড. আন্দ্রেয়াস ভিলার্ট জানান, তাদের লক্ষ্য অত্যন্ত কম দামের মধ্যে রেখে প্রচুর উৎপাদন।
সিল্ক স্ক্রিন ব্যবহার পদ্ধতির মাধ্যমে ব্যাটারিটি মুদ্রণ করা যাবে। যে পদ্ধতিতে টি শার্ট মুদ্রণ করা হয় সেরকম পদ্ধতিতে এই ব্যাটারিও মুদ্রণ করা যাবে। কম বিদ্যুৎ দরকার - এরকম জিনিসপত্রে এই ব্যাটারি ব্যবহার করা যাবে। যেমন হতে পারে-গ্রিটিং কার্ড। গবেষকরা ইতিমধ্যেই পরীক্ষাগারে এটি তৈরি করেছেন। এবছরের শেষ দিকে এটি বাজারে ছাড়ার মতো প্রস্তুত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র এখানে -
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন