somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষে বানায় মানুষে খায় মানুষে পুঁজিপতি হয়

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যে Mango বা Orange Juice খাওয়ার জন্য বাচ্চারা বায়না ধরে থাকে সেগুলো কি দিয়ে তৈরি হয় তা আমরা বার বার জানি এবং তারপরেও খাই। কারণ খাবার কিছু নাই । ফলের জুসের কথা বলা হলেও বাস্তবে ফলের কোন ছাল-চামড়াও এসব ফ্যাক্টরীতে পাওয়া যায় না ।

গত কয়েকদিন আগে RAB -10 এবং বিএসটিআই সহযোগে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এক অভিযান চালিয়ে এসব দেখে।
কোন ধরণের ফ্রুট পাল্প ছাড়া ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে তৈরি করছে ফলের জুস ও অন্যান্য শিশুখাদ্য।
এজন্য মালিক ও ম্যানেজার সহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে ১৫ দিন থেকে ২ বছর কারাদন্ড এবং ১১ লক্ষ টাকা জরিমানা এবং ফ্যাক্টরীও বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
------------------------------------------------------------------

এটি আগেও ধরা পড়ে জড়িমানা দিয়েছিল। খাদ্যদ্রব্যের উৎপাদন করতে গেলে বিএসটিআই-এর অনুমোদন প্রয়োজন হয়। অনুমোদন কোম্পানিটির ছিল তারপরও জেল জড়িমানা হয়েছে। সব ধরণের খাবারে নানারকম ভেজাল মেশানো হয়। ধরা পড়ে এবং জেল- জড়িমানা দিতে হয়। আবার সেসব উৎপাদন বিক্রি চলতে থাকে।



ভেজাল মেশায়, উৎপাদন চলে, বিক্রি হয়, হঠাৎ ধরা পড়ে জেল জড়িমানা মাস্ট। আবার উৎপাদন শুরু হয়, আবার বাজারজাত করা হয়, অনেকদিন পর আবার ধরা পড়ে। যেখানে ধরা পড়ে সেখানকার কারখানাটি সীলগালা করা হয়। নিরীহ কর্মচারীকে খাটতে হয় বেশ কয়েক বছর জেল ।

মানুষ সেসব খায় এবং দিনে দিনে অসুস্থ থেকে অসুস্থতর হয়। সরকারী হাসপাতালে সীট নেই, ডাক্তার কম। প্রাইভেটে চিকিৎসা নিতে হবে। নেয়। ক্লিনিক ওই খাদ্য-কোম্পানিরই আছে। ওদিকে খাবার উৎপাদন বাজারজাত করা এবং পূঁজিপতি হওয়া। এদিকে অভিজাত ক্লিনিক দিয়ে মানুষের সেবা করা এবং পুঁজিপতি হওয়া।

দেশের বিরাট সেবাও হচ্ছে শত শত মানুষের কর্মসংস্থানের মাধ্যমে। ভেজাল মেশায় মানুষ। বাজারজাত করে মানুষ। মুনাফা সংগ্রহ করে মানুষ। পুঁজিপতি হয় মানুষ। ক্লিনিকে সেবা দেয় মানুষ। অসুস্থু হয় মানুষ। পুঁজিপতি হয় মানুষ। তাই রাস্তাঘাটে শুধু মানুষ আর মানুষ। আমরা সবাই ভাই ভাই মিলেমিশে মরতে চাই।
------------------------------------------------
ভাগ্যের ফেরে বছর পাঁচেক দৈনিক পত্রিকায় চাকরি করতে হয়েছিল। সেসময় পশুপাখির দেহে রাসায়নিক ওষুধের প্রয়োগ এবং মানুষের দেহে তার প্রতিক্রিয়া বিষয়ে দীর্ঘদিন অনেক পর্ব লিখেছিলাম। যুগ-যুগান্তর যেসব লিখে কোন লাভ নেই, কিছুই পাল্টায় না। যাইহোক তখন এসব খাবার বিষয়ে গবেষণার দূর্ভাগ্যের সুযোগ ঘটে। দেশে খাদ্যদ্রব্যে যে পরিমান ভেজাল মেশানো হয় তা পরীক্ষার জন্য সাইন্সল্যাব ছাড়া আর তেমন কোন প্রতিষ্টানও নেই। যারা এসব ভেজাল মেশায় তাদের শাস্তির সাথে রাষ্ট্রের পরীক্ষার এবং যে জনবল দিয়ে তা ধরা হয় তার খরচ অবশ্যই যুক্ত করা উচিত। তাছাড়া এই ভেজালের দ্বারা যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণসহ জড়িমানা এবং শাস্তির ব্যবস্থা রাখা প্রয়োজন। এভাবে আইনের প্রয়োগ করলে এসব বন্ধ হতে বেশী দিন লাগবে না।



সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×