somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু চান, নাকি সমাধান?

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি রশি,ওড়না,কাপড়,ঘুমের ওষুধ, বিষ, কীটনাশক, ধারালো কিছু দিয়ে নিজেকে হত্যা করা সমাধান হতে পারে না।

সবাইকে মরতে তো হবেই, তবে কোনো জীবন যেহেতু আপনি কাউকে দিতে পারেন নি, তাহলে কোন একটি জীবন নেয়ার অধিকার আপনার নেই।

চিন্তা করুন আজকে আপনার বয়স ১৫/২০/২৫/৩০/৩৫ আর বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
ওকে জেনে রাখুন
পুরুষদের গড় আয়ু ৭০.৬ বছর আর নারীদের গড় আয়ু ৭৩.৫ বছর।
তাহলে এখন চিন্তা করুন আপনি কত বছর আর বেঁচে আছেন বা ইচ্ছে করলেও আপনার স্বাভাবিক মৃত্যুকে কি রুখতে পারবেন?

একবার চিন্তা করুন তো মরে গিয়ে হেরে যাবেন?
নাকি বেঁচে গিয়ে কাউকে অনুপ্রাণিত করবেন?
এভাবে জীবনের আসল মানে টা কি!
তা বোঝাবেন নিজে যা বুঝেছেন।

এভাবে ভাবুন তো...দেখুন তো ভাবা যায় কি না?
আপনি তো মরেই যাবেন...
তার আগে একটু হসপিটালের লাইফ সাপোর্টে থাকা ব্যক্তিটিকে দেখে আসুন। ও হ্যা সাথে কিন্তু পরিবারের অবস্থাটাও বুঝে আসবেন।

দেখে আসুন তো এখনি ইমারজেন্সিতে আসা সেই রোগীটিকে আর তাদের পরিবারের কি অবস্থা?

ক্যান্সার/জটিল রোগে আক্রান্ত রোগিটির পরিবারকে ডাক্তার বলেদিয়েছে আর ৩ মাস বেঁচে থাকবে,এই কথা রোগিটিও জানে তাহলে একটু তিনার সাথে দেখা করে কথা বলে আসুন।

দেখে আসুন একবেলা ভালো খাবার খাবে সেজন্য কঠোর পরিশ্রম করছে, বেঁচে থাকার জন্য জীবন সংগ্রামে লড়াই করে যাচ্ছে।

একটু বৃদ্ধাশ্রম গিয়ে ঘুরে আসুন দেখুন তো দাদা/দাদি/বাবা/মা এর বয়সি কেউ আছে কি না? কথা বলুন তাদের নাতি,নাত্নি,ছেলে,মেয়ের জন্য মন কেমন করে?

দেখে আসুন,আজকে এক ব্যাক্তি মারা গিয়েছে,তিনার পরিবারের সাথে,
পারলে বাজার থেকে সেই #সাদা_কাপড়_আতর_সুরমা_তুলা দেখে আসুন যা দিয়ে আপনাকে শেষ সমাধা করা হবে,সাথে কবর দেখে আসতে ভুলবেন না।

এভাবে অনেক কিছু দিয়েই আবার নিজেকে সৃষ্টি করুন,নিজে বেঁচে থাকুন পরিবারের জন্য।

আমি জানি বা মনেকরি এমন কিছু মূহুর্ত আছে, সেই সময়টুকু আসলে নিজেকে নিজের মধ্যে পাওয়া যায় না,নিজের প্রিয় শরীরে সেই সুন্দর আত্তাটা থাকেনা,
থাকে বিভর সেই কালো আত্তা যার মাধ্যমে আপনি হারাবেন এই সুন্দর পৃথিবীকে।

কিছু প্রশ্ন...এসবের উত্তর জানা আছে?

আপনি মরে যাওয়ার আগে একটি নতুন জীবন সৃষ্টি করে যেতে পারবেন?
আপনার জন্মের সময়কাল ৯-১০মাস এটিকে ফিরিয়ে দিতে পারবেন?
জন্মের সময়কার আপনার মায়ের প্রসব বেদনার চেয়েও কি আপনার মনে জমে থাকা কষ্টটা অনেক অনেক বেশি?
আপনি বলতে পারেন? যে হতাশার কারনে এই পথ বেঁচে নিচ্ছেন, আপনার পরিবার/বাবা/মা আপনাকে আজকের এ পর্যায়ে নিয়ে আসার জন্য এর চেয়েও বেশি হতাশায় ভুগেছিলেন কি না?
আপনার ভালোবাসা আপনার কাছে অনেক বেশি তাই তো?
কিন্তু আপনার বাবা-মা,ভাই-বোনের ভালোবাস কতটুকু জানেন?

মাথায় রাখবেন মরে গিয়ে বেঁচে যাবেন না,
বরং আপনার সৃতিকে নিয়ে আপনার বাবা-মা কে অনেক কষ্টে রেখে যাবেন,তাদের ভেতরের আত্তাটা আপানার রেখে যাওয়া সৃতি দেখে প্রতিদিন বেঁচে থেকেও মারা যাবে।

বিঃদ্রঃ নিজের মতামত,নিজের মত করে প্রকাশ করলাম।
আপনাদের মতামত এর চেয়েও ভালো হতে পারে।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেড ইন বাংলাদেশ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:২২


দেশপ্রেমের সংজ্ঞাটা আমাদের দেশে ঋতুভেদে বদলায়। তবে ২০২৪-এর জুলাই পরবর্তী সময়ে আমরা এক নতুন ধরনের সিজনাল দেশপ্রেম দেখলাম। একে বলা যেতে পারে "রিটার্ন টিকিট দেশপ্রেম"। যারা দেশে বিদেশে আরাম-আয়েশে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

শিশুদের পর্যবেক্ষণ, শিশুদের ভালোবাসা

লিখেছেন খায়রুল আহসান, ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৩


Two for joy!

আমার চার বছরের নাতনি আলিশবা আমাকে ব্রীদিং এক্সারসাইজ করতে দেখলে সে নিজেও শুরু করে। যতটা পারে, ততটা মনোযোগের সাথে অনুকরণ করতে চেষ্টা করে। আমি ওকে দেখলে কিছু... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮

ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ মায়ের... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×