somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ব্লগগুলো বন্ধ, ব্লগারদের নিজেদের লেখায় গম্যতা এবং ব্যক্তিগত তথ্য সম্পাদনা

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে ব্লগগুলো বন্ধ তাদের ব্যাপারে আমার একটি মত হচ্ছে যদিও ব্লগগুলো হয়ত তাদের এডমিনদের পয়সাতেই চলত কিংবা তাদের স্বেচ্ছাশ্রমেই পরিচালিত হত কিন্তু সেগুলোতে শত শত ব্লগারের অনেক কষ্ট করে লেখা অনেক পোস্ট রয়েছে।

লেখাগুলো মোটেও সেইসব এডমিনদের সম্পত্তি নয় যে চাইলেই তারা সেটা বন্ধ করে দেবেন। এমনকি ব্লগগুলো বন্ধ করে দেয়ার ব্যাপারেও সাধারণ ব্লগারদের কোন মতামত নেয়া হয়েছে কিনা জানিনা। এডমিনদের একক সিদ্ধান্তে এত এত মানুষের লেখায় তাদের নিজেদেরই প্রবেশাধিকার থাকলনা এটা মেনে নেয়া যায়না।

অন্তত সব ব্লগগুলোরই উচিৎ ছিল তাদের নিয়মিত ব্লগারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া। এখনো তাদের উচিৎ ব্লগাররা যেন তাদের পোস্টে প্রবেশাধিকার পেতে পারে তার ব্যবস্থা করা।

তা নাহলে আমরা প্রতিবাদ জানাতে গিয়ে নির্দোষ ব্লগিং কমিউনিটিরই ক্ষতি করব। কাজের কাজ কিছুই হবেনা।

এই প্রসঙ্গে আমার মনে হয় সব ব্লগগুলোরই স্পষ্ট একটি নীতিমালা থাকা উচিৎ। কোন কারণে যদি এডমিন বা ব্লগ পরিচালনা কর্তৃপক্ষ ব্লগ বন্ধ করে দিতে চান বা চালাতে অসমর্থ হন সেক্ষেত্র কীভাবে সাধারণ ব্লগাররা তাদের লেখা সংরক্ষণ করতে পারেন।

আরেকটা ব্যাপার আমি অনেক আগে থেকেই বলে আসছি ব্লগগুলোতে ব্যাক্তিগত তথ্য সম্পাদনার বা মুছে ফেলার কোন ব্যবস্থা আমি এ পর্যন্ত পাইনি। অনেকদিন আগে আমি এ ব্যাপারে এই ব্লগেই একটি প্রশ্ন করেছিলাম। যদি আমি আমার এই ব্লগ একাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল এড্রেসটি পরিবর্তন করতে চাই সেটা কীভাবে করব তা আমার জনা নেই। আমি এর কোন উত্তরও পাইনি।

সম্প্রতি ব্লগার গ্রেফতারের ঘটনায় অনেকেই নিরপত্তাহীনতায় ভুগছেন এবং নিজ নিজ একাউন্ট মুছে ফেলতে চেয়েছেন। কিন্তু একাউন্ট মুছে ফেলার মত কোন সুবিধা এখানে আছে কিনা তাও আমি জানিনা।

যেহেতু আমি দেখে আসছি সামহয়্যার কর্তৃপক্ষ অন্যসব ব্লগগুলোর তুলনায় অধিকতর স্বচ্ছতার সাতে ব্লগ পরিচালনা করে আসছে আমি আশা করব তারা আমার এই পোস্টের প্রেক্ষিতে আমার প্রশ্নগুলো যথাযথ উত্তর দিবেন। সেসাথে নোটিশবোর্ড আকারে প্রদর্শন করে সকল ব্লগারকে অবহিত করবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×