হয়ত একা একাই একদিন মাঝরাস্তায় একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকব
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা জিনিস খেয়াল করলাম, ইদানিং সহিংসতায় মৃতের সংখ্যাটা কোন খবরই না। "বিশেষ সহকারীর পদ থেকে হানিফকে অব্যাহতি" এটাই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। যেখানে সাধারণ মানুষই পরষ্পরের জীবনকে হিসাবে আনছে না রাজনীতিবিদরা হিসাবে আনবেন সেটা দূরাশা। যেমন জাতি তেমন নেতৃত্ব। এদেশের মানুষগুলো নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম। আমি অত্যন্ত হতাশ বোধ করছি।
হানাহানিতে মৃত্যু আমাদের সমগ্র জাতির জন্যই লজ্জাজনক। মানুষ পাশবিক হয়ে উঠছে। মানুষ হৃদয়হীন হয়ে উঠছে। এটা অত্যন্ত শঙ্কাজনক। আমি সবার কাছে অনুরোধ করব অন্তত আপনার নিজের এরকম পরিণতির আশঙ্কায় কিংবা নিজে প্রিয়জনের এমন পরিণতির হাত থেকে রক্ষা পেতে এখনি এমন হত্যাকান্ডের বিপক্ষে সোচ্চার হন।
আমি অনেক সময় দেখেছি অনেকে মৃত্যুদন্ডের বিপক্ষে কথা বলেন। কিন্তু এই অনর্থক প্রাণহানির ব্যাপারে কারো কোন প্রতিক্রিয়া দেখছিনা।
যাই হোক। আর কেউ না বললেও প্রতিবারই আমি এসব ব্যাপারে কথা বলব। হয়ত একা একাই একদিন মাঝরাস্তায় একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকব।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন