গত বছর ২টি গল্প সংকলনের কাজে হাত দিয়েছিলাম। ভেবেছিলাম গত বছরের বইমেলাতেই প্রকাশ করতে পারব। কিন্তু বিভিন্ন ঝামেলায় আর করা হয়নি। আল্লাহর রহমতে এখন বই দু'টি ছাপাখানায় ছাপার কাজ চলছে। আমি প্রায়ই দেখেছি অনেকেই ব্লগে বা বিভিন্ন মাধ্যমে সুন্দর সুন্দর লেখা লিখেন। কিন্তু তাদের অধিকাংশই কখনই পেশাদার লেখক হয়ে ওঠেননা। ফলত দেখা যায় এই সব হঠাৎ করে লিখা সুন্দর লেখাটা একসময় হারিয়ে যায়। এধরনের গল্পগুলোকেই একত্র করে আমি আমার নিজের প্রকাশনী "পাঠক প্রকাশনী" থেকে একটি ধারাবাহিক সংকলন প্রকাশ করার পরিকল্পনা করেছি। এখন এক সাথে ধারাবাহিকের প্রথম ২টি বই ছাপার কাজ চলছে। লেখাগুলো আমি নিজেই বাছাই এবং সম্পাদনা করেছি। ধারাবাহিকটির নাম দেয়া হয়েছে "বাংলা ভাষার গল্প সংকলনের অনিঃশেষ ধারাবাহিক- আমাদের গল্প"। . যেহেতু এই ধারাবাহিকটি অনির্দিষ্টকাল পর্যন্ত প্রকাশ করার, (সম্ভব হলে বাংলাভাষার অস্তিত্ব যতদিন আছে ততদিন) পরিকল্পনা আছে তাই এর নাম দিয়েছি "অনিঃশেষ ধারাবাহিক"। .যে কেউ চাইলে এই ধারাবাহিকে লেখা অর্ন্তভুক্ত করতে পারেন। সে জন্য https://www.facebook.com/BanglaVasharGolpo এই পাতায় গিয়ে লেখাটা ইনবক্সে দিতে হবে। এ মধ্য থেকে বাছাইকৃত লেখাগুলো পাঠক মতামতের জন্য এই পাতায় প্রকাশ করা হবে এবং পাঠক পছন্দের প্রধান্য এবং আমাদের বাছাইয়ের পর প্রকাশ করা হবে।
বাংলা ভাষার গল্প সংকলনের অনিঃশেষ ধারাবাহিক- আমাদের গল্প
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।