ভীষণ আক্ষেপ আমার, আমি সাহসী পুরুষ নই।
আমি অন্যায় দেখে ভীত, বেড়ালের মত,
আমি নিরপরাধ, তবু অপরাধী, বিব্রত।
সমাজে যত অন্যায় অনেয্য কারবার,
দেখি বারবার। আমি তবু নিশ্চুপ রই।
পৌরষত্বের শাসনে আমি বিদ্রোহী নই।
একখণ্ড কাম যন্ত্রে মানবিক অবক্ষয়।
ধর্ষণ প্রতিদিন, কিশোরী কি শিশু অবলীলায়।
ধর্ষিতার দায় তার গায়, হানী তার মান।
এ আমার ভীষণ অপমান। আমার তবু কিছুই করার নাই।
স্বাধীনতা বিরোধীর রাহাজারি মুখ বুজে সই।
ওই ঘাতক দল বাঁচাতে তাদের দোসর দলে দলে,
আছড়ে পরে ধ্বংসলীলায়, খুব কৌশলে।
ধ্বংসস্তূপের মাঝে দাড়িয়ে, ভুলে যাই মুক্তি সেনার দল।
এ লজ্জা ভীষণ। শহীদের আলো থেকে তবু আঁধারে লুকাই।
আজ আমি ভীষণ অসহায়। আমি সরকারী ক্যাডার নই।
সহর গ্রামে অস্ত্র হাতে, ক্ষমতার দাপটে,
বাঁধা গোঁ বাঁধ ছাড়া হলে যেমন, হয় খ্যাপাটে।
খ্যাপাটে নির্মমতায় দেখি বিশ্বজিতের মরণ।
কে করবে তাদের দমন, শেষে নিজেকে বাঁচাতে পালাই।
তাই, এ আমার ভীষণ আক্ষেপ, আমি সাহসী পুরুষ নই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




