somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই আন্দোলন কোন দলের নয়, আপামর জনতার। যার নেতৃত্বে কোন দল নয়, আছে সচেতন তরুণ সমাজ। যারা কোন দলকেই তোয়াক্কা করে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এখনো কিছু নেতিবাচক মানুষের কাছ থেকে শুনি যে, রাজাকার দমনের যে আন্দোলন আজ তরুণ সমাজ সুরু করেছে, তা ক্ষণিকের ঝর মাত্র। অনেকেই বলে এটা লীগ এর পোলাপাইন করছে, এটা বাম দলের পোলাপাইন করছে। তাদের উদ্দেশ্যে বলছি...

এটা ক্ষণিকের ঝর নয়। অনেক দিন ধরে পুষে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ এই আন্দোলন। এটা আগ্নেয়গিরি। অনেকদিন ধরে জ্বলছে। আজ বিস্ফোরণ হয়েছে। আর তাতেই জলে পূরে ছারখার হচ্ছে রাজাকার বাহিনীর দল। ৫২ তে দমেনি তরুণ, দমেনি ৭১ এ। এবারও আমাদের দাবায়ে রাখা যাবে না। আমরা ভারত, পাকিস্তান, চিন, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, রাশিয়া'র তরুণ নই। আমরা বাংলাদেশের তরুণ। আমরা বীর বাঙ্গালী।

অনেক দিন ধরে আমরা এই বিষয়ে লিখা লিখি করেছি। শুধু রাজাকার বিরোধী নয়। সরকার, বিরোধী দল এমন কি অসচেতন কলুষিত মানুষদের নিয়েও আমরা সোচ্চার ছিলাম। আমরা প্রশংসার জোয়ারে ভাসিয়েছি যা কিছু ভালো, কল্যাণকর। আমরা কলম থেকে কিবোর্ড এ ঝর তুলেছি অন্যায়ের বিরুদ্ধে। আমরা কেঁদেছি সাধারণের দুঃখে। আমরা অনেক দিন ধরেই সবকিছুর পক্ষে বিপক্ষে লিখে যাচ্ছি। আমরা গণজাগরণ সৃষ্টি করেছি। এখন সময় এসেছে পথে নামার, তাই পথে নেমেছি।

আমরা কোন দলের হয়ে কথা বলতে আসিনি, আমাদের কোন দল ডাকেনি। আমরা নিজেরাই রাজপথে নেমেছি। আমরা আজ রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্লোগান ধরেছি, তার মানে এই নয়, আর সকল অন্যায় আমরা মুখ বুজে সয়ে যাব। তাই সাবধান সকল দলকে, তোমরা ভেবোনা, দেশে সব তোমাদের দলে, আমরা নিরপেক্ষ। আমরা তোমাদের কাজের মূল্যায়ন করি। আমরা প্রশংসা করি, আমরা বিদ্রোহ করি।

এতদিন মানুষকে দেখেছি যেকোনো দলের আন্দোলন সমাবেশে যোগ দিতে, আজ দল এসেছে মানুষের আন্দোলন সমাবেশে যোগ দিতে। ৫২ থেকে ৭১, স্বাধীনতার পর ৮৯ এর গণঅভ্যুত্থান এ কোন না কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী দের ডাক ছিল। নেতাদের ডাকে জেগেছিল তরুণ সমাজ। ২০১৩'র এই আন্দোলনে কোন রাজনৈতিক দলের ডাক নেই, কোন নেতার ডাক নেই। প্রতিটা যুবক আজ জেগেছে তার নিজের বিবেকের ডাকে, নিজেকেই নিজে টেনে এনেছে রাজপথে। আর তাতেই সারা দিচ্ছে আপামর জনতা। দল মত নির্বিশেষে। যারা দলের ব্যানারে আসতে পারছে না, তারাও আজ ঘরে বসে নেই। দরকার নেই দলের ব্যানার। এই আন্দোলন আজ আমাদের রক্তের আন্দোলন, আমাদের অস্তিত্বের আন্দোলন। আমাদের দুখী স্বাধীনতার সুখ ছিনিয়ে আনার আন্দোলন, শহীদের ঋণ শোধের আন্দোলন, বীরাঙ্গনার ঋণ শোধের আন্দোলন। এ আন্দোলন কোন দলের নয়। এটা সাধারণ মানুষের আন্দোলন... আর এই আন্দোলনে নেতৃত্বে কোন দল নেই, আছে বাংলাদেশের একঝাক সচেতন সাহসী তরুণ......যারা কোন দলকেই তোয়াক্কা করে না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×