নিচের কবিতাটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতি শ্রদ্ধাবোধ থেকে লেখা। তাই একটু কষ্ট করে চতুর্দশপদী কবিতা লিখলাম। ১৪ টি লাইন ও প্রতি লাইনে ১৪ টি করে অক্ষর দিয়ে সাজানো। এটা Petrarchan বা shakespearean sonnet এর মত নয়। প্রয়োজনে আমাকে পরিবর্তন করতে হয়েছে। এবং আমার সেই অধিকার আছে। বঙ্গবন্ধু'র নামের ১০টি অক্ষর ও ৩ টি অংশ পর্যায়ক্রমে সাজিয়ে ১০ টি লাইন তৈরি করা হয়েছে। শেষ ৪ লাইনের অংশটি কবিতার চতুর্দশপদী'র নিয়ম রক্ষার্থে... আর এ কারণেই এটা একেবারে নতুন গঠনপ্রণালী। এর নাম হতে পারে riporian sonnet. হে হে হে......
শেষ কি তবে, হবে এভাবে, মুক্তিকামী?
খর্ব হবে গর্ব তোমার, বীর কান্ডারি?
মুক্ত দেশ, মুক্ত জাতি, মুক্ত সর্বনাশা,
জিব লক লক লোভাতুর, রক্ত চোষা।
বন্ধু স্বজন পৃথক সবে, দলাদলি
রটনার নাই ঘটনা, নীতির বলী।
রক্ত ঝরে পিতা তোমার স্বপ্নের দেশে,
হচ্ছে শুধু মিথ্যাচার, সব ভদ্র বেশে।
মানহীন তারা, যারা রাজনীতিবিদ
নইলে কি আর নিজেরে ভাবে পণ্ডিত?
মাঝি নাই, তাই ডুবছে তোমার নাও
নষ্ট ধান ভাঙিয়ে, মাপে দাঁড়িপাল্লাও
তারা করে রেষারেষি, ভোগান্তি সবার
তোমাকে আবার তাই, খুব দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




