somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজিএমইএ ভবন ভাঙ্গার আদেশ আপিল বিভাগে স্থগিত

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ৫ এপ্রিল (শীর্ষ নিউজ ডটকম): রাজধানীর কাওরান বাজারে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ'র ভবন ভাঙ্গার বিষয়ে হাইকোর্টের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিজিএমইএ'র আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দিয়েছেন।
বিজিএমইএ'র পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
গত ৩ এপ্রিল বিজিএমইএ'র ভবন ভাঙ্গার নির্দেশ দেয় হাইকোর্ট। বিদ্যমান জলাশয় ও পরিবেশ আইন লঙ্ঘন করেই বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে। রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে ভবনটি অপসারণ করতে ভবন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় এটি ভেঙ্গে ফেলতে সরকারকে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২ অক্টোবর একটি জাতীয় দৈনিকে রাজধানীর কাওরান বাজারে বেগুনবাড়ী খাল ভরাট করে বিজিএমইএ ভবন নির্মাণের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মনির হোসেন ওই সংবাদটি নজরে আনলে ৩ অক্টোবর আদালত বিজিএমইএ'র ভবন ভাঙ্গার জন্য কেন নির্দেশ দেয়া হবে না মর্মে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। গত ২২ ফেব্রুয়ারি এ মামলাটি শুনানির জন্য এলে আদালত ১০ আইনজীবীকে এমিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দেন।
সূত্র: (শীর্ষ নিউজ ডটকম/জেডএইচ/টিএইচ/এসসি/১৪:২২ঘ.)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×