জীবিকা নির্বাহের তাগিদে
এসেছিল রাজধানী ঢাকাতে
সুন্দর করে জীবন বাঁচাতে।
স্বল্প আয়ের মানুষ বলে
ঘর ভাড়া কম পেয়ে
বাসা নিলো ঝিলের ওপরে।
স্বপ্ন ছিল তাদের মনে
মানুষের মত মানুষ হয়ে
বাঁধবে বাসা গ্রামে গিয়ে।
ভেঙেছে স্বপ্ন ফুরিয়েছে আশা
স্বজন হারিয়ে এখন দিশেহারা।
দেবে যাওয়া বাসার দিকে তাকিয়ে তাকিয়ে
কাদঁছে নিহতের স্বজনরা বিনিয়ে বিনিয়ে।
মা বলে বাবা বলে চিৎকার দিচ্ছে
চোখের জ্বলে তাদের বুক ভেসে যাচ্ছে।
যারা অবৈধ বাসা বাড়ি বানিয়ে
গরিবের টাকা নিচ্ছো হাতিয়ে।
কবির ভাষায় তোমাদের জানাই
বন্ধ করো এ সকল ধানাই পানাই
তৈরী করোনা আর মরণ ফাঁদ
ধ্বংস করোনা মানবজাত।
সরকারকে জানাই অনুরোধ
গড়ে তুলতে প্রতিরোধ
উচ্ছেদ করো মরণ ফাঁদ
বাঁচাও দেশের সংঘাত।

সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




