somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনে প্রথমবারের মত আমার লেখা গায়েব করে দিল সামু,(ভাগ্য ভাল, জেনারেল বানায় নাই) X(( X((

০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দুই বছরের অধিককাল সময়ের মাঝের ব্লগিং জীবনে, এই প্রথম, আমার পোস্ট সরিয়ে ফেলা হয়েছে X(( X(( X((

দেখুন, নিচের লেখাটাই ছিল, আমার পোস্ট। এতে এমন কি আছে???

" আজ আমি আপনাদের দুইটা ছোট্ট ছোট্ট ঘটনা (কেউ গল্প বললেও কিছু মনে করব না) শোনাবো। আর এই ঘটনাগুলো কিছুটা মজার ই বলা চলে। এত কথা না বলে ঘটনায় আসা যাক।

প্রথম ঘটনা আমার কলেজ জীবনের। ঘটনাটায় আমরা মজা পেয়েছিলাম, কিন্তু, যার সাথে ঘটেছে তার মনে হয়, ততটা মজা পাওয়ার কথা না।

ক্লাসে স্যার পড়াচ্ছিলেন। সবাই মনযোগী, কারণ, স্যারের পড়ানোর স্টাইল খুব মজার ছিল। কিন্তু, মাঝের সারির দিকে, কেউ একজন কথা বলে স্যারের মনোযোগে ব্যঘাত ঘটাচ্ছিল। অনেকক্ষণ ধরে সহ্য করার পরে স্যার ওকে দাঁড় করালেন। প্রথমেই, তিনি যেটা ওকে জিজ্ঞেস করলেন সেটা হল “তোমার বাড়ি কোথায়?”
ও সেটার উত্তর দিল “মানিকগঞ্জ”।
স্যার এরপরে ওকে বললেন, “বাড়ি মানিকগঞ্জ হলেই যে ক্লাসে কথা বলতে হবে, সেটা কি কোথাও লেখা আছে? আমি তো জীবনে অনেক বই পড়েছি, আমি তো কোথাও পাই নি!”
এই কথায়, আর স্যারের বলার ভঙ্গিমায়, আমরা হেসে উঠেছিলাম। কিন্তু, যার উদ্দেশ্যে বলা হয়েছিল, তার অবস্থাটা খুব ভাল ছিল না, কারণ স্যার আবার নিয়মের বাইরে গেলে অনেক কড়া প্রকৃতির ছিলেন।

এইবার, দ্বিতীয় ঘটনা, একই স্যার একই ক্লাস, কিচতু যতদূর মনে পড়ে অন্য আরেকজনের বেলায় ঘটেছিল এটা...

গরমের সময় চলছে, একদিন একজন জাপানিজ হাতপাখা নিয়ে বাতাস খাচ্ছিল। আর যায় কোথায়? স্যার দেখে ফেললেন। আর ওকে বললেন, “আল্লাহ প্রদত্ত পায়ের ওপর ভর করে সামনে চলে আসো”।
ওকে স্যার তারপরে যা বলেছিলেন তা ছিল “আমরা ক্লাসে আসি পড়ালেখা করতে, বাতাস খেতে না। ক্লাসে গরম লাগতে পারে, কিন্তু, পড়ালেখাই হচ্ছে ক্লাসে থাকাকালীন সময়ে আমাদের একমাত্র কাজ”

এই দুইটা ঘটনা, অনেকদিন পড়ে মনে পড়ল, কালকের ঘটনার পরে, কারণ, আমি যেটা বুঝলাম হেফাজতের আন্দোলন ছিল, ইসলামরক্ষার্থে, সেখানে দোকানপাট আর গাড়িতে আগুন দেয়াটা কিভাবে আসল ???

আর দ্বিতীয় ঘটনায় বলা যায়, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলেন কিনা তা বোঝা যাচ্ছে না, কারণ, ইসলাম শান্তির ধর্ম, কোথাও তো এটা বলা হয়নি যে, তুমি তোমার নিজের মুসলিম ভাইদের জানমাল এর ক্ষতিসাধন করতে হবে???

কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে তা যদি এই লেভেলের লোকজন না বোঝে, তাহলে আমাদের এভাবেই সারাজীবন কষ্ট করে যেতে হবে...
"
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×