
গাজীপুরের একজন মুক্তিযোদ্ধার নিজের করা স্কুলের জমি জবর দখল করা নিয়ে কাণ্ড। সেই সম্মানিত মুক্তিযোদ্ধা তার প্রাণের স্কুলের জমি বাঁচাতে গিয়ে হয়েছেন নিরজাতনের শিকার, হয়েছেন আহত!! এই সেই সেলুকাস দেশ আর সমাজব্যবস্থা, যেখানে মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের কেন অধিকার দেয়া হবে না, সেই জন্যে সবাই সোচ্চার, কিন্তু, যে ব্যক্তির কল্যাণে সেই নাতি পুতিরা দুনিয়ার আলো দেখেছে, তার প্রতি আমাদের বিচার...
আমাদের সোনা, কয়লা, টাকা সব চুরি যাচ্ছে, লোপাট হছে, কিছু কি কারো আসে যায়?? না কারোই কিছু আসে যায় না বলেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে।
তবে কি, আমার একটু একটু এটা মনে হচ্ছে যে, এভাবে যদি চলে তবে আর কতদিন পারা যেতে পারে???
আমাদের সেই ঐতিহাসিক ব্যক্তিবর্গ আজ কোথায় কন স্বর্গে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, যে নাকের ডগার ওপরে এমন ঘটনা ঘটে আর তারা নাতি-পুতিদের জন্যে বিচলিত হয়ে পড়ে আছেন। বাহবা দেয়ার কি এটাই সঠিক সময় নয়???
ঠিক যে কারণে, এই লেখার উৎপত্তি!!, অনেকে বলতে পারেন, এ আর এমন কি???
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


