
আহাহা, সরকারে ছুটি দিছে… তাইলে বাড়ি যাইগা। কতদিন আত্মীয়-স্বজনের লগে দেখা নাই
এইবার বন্ধুগো লগে জমাইয়া আড্ডা দেওন যাইব, অনেকদিনের জমা কথা, কি যে খুশি লাগতাছে!
আমার কিছু কওয়ার নাই, তয় শ্যাষ করুম আমার এক বন্ধুর একখান জোকস দিয়া (সঙ্গত কারণেই বন্ধুর পরিচয় দিলাম না)
***“উত্তর কোরিয়ায় স্বৈরশাসক আর দক্ষিণ কোরিয়ায় জনগণের ভোটে আসা শাসক।
উত্তর কোরিয়ায় কত মানুষ কারাগারে সেটা বিশ্ববাসী দূরে থাক, যারা কারাগারে আছে তারা নিজেরাও জানে না আর দক্ষিণ কোরিয়ায় কেপপে কিডা কি করলো সেটা দুনিয়াবাসীর সবাই আমার চেয়ে বেশি জানে।
উত্তর কোরিয়া করোনার টেস্ট করে না আর দক্ষিণ কোরিয়ায় ড্রাইভ-ইন-টেস্ট।
উত্তর কোরিয়ায় কোন রোগী নাই আর দক্ষিণ কোরিয়ায় ৯৫০০ রোগী।
মহামারী হচ্ছে স্রোডিঞ্জারের বিড়ালের মতো: মানুষ সংক্রমিত বা অসংক্রমিত, যদি টেস্ট না করেন জানতে পারবেন না।
মহামারীর সাথে রাজনীতি মিশাবেন না।
পুনশ্চ: আমি কিন্তু বাংলাদেশ নিয়ে কিছু বলি নাই।“***
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



