somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুবিন খান
অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

ভালোবাসা দিন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইনের বাংলা প্রতিশব্দ করা হয়েছে ভালোবাসা দিবস। ইতিহাসটা এরকম-
ইতালির রোমে সেইন্ট ভ্যালেন্টাইন ছিলেন খ্রিস্টান পাদ্রী এবং চিকিৎসক। এটা ১৭৪৮ বছর আগের কথা। তখন রোমান সাম্রাজ্য। সে সময় খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। ধর্ম প্রচারের অভিযোগে সম্রাটের নির্দেশে ভ্যালেন্টাইনকে বন্দী করা হয়। কারাগারে এক কারারক্ষীর অন্ধ মেয়েকে তিনি সুস্থ করে তোলেন। মেয়েটির সঙ্গে তার ভালেবাসাও হয়। ভ্যালেন্টাইন জনপ্রিয় হয়ে ওঠেন। তার জনপ্রিয়তায় রাজা ভ্যালেন্টাইনকে মৃত্যদণ্ড দেন। তার মৃত্যুর দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনের মৃত্যুর দু'শ সাতাশ বছর পরে ৪৯৬ সালে পোপ সেইন্ট জেলাসিও প্রথম জুলিয়াস ভ্যালেইটাইনের স্মরণে ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস্ ডে ঘোষণা করেন।

বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে প্রবর্তন করেন। সাপ্তাহিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত শফিক রেহমান লন্ডনে নির্বাসিত ছিলেন। তখন লন্ডনে দিনটি উদযাপিত হতে দেখেছেন। শফিক রেহমান অনুভব করেন ঘন বসতির বাংলাদেশে ভালোবাসাটা অনেক বেশি দরকার। সুসম্পর্ক, সহাবস্থান গড়ে ওঠা জরুরি। ১৯৯৩ সালে সাপ্তাহিক যায়যায়দিনের মাধ্যমে বাংলাদেশে প্রথম উদযাপিত হয় ভালোবাসা দিবস।
১৪ ফেব্রুয়ারি বইমেলায় যায়যায়দিন স্টলে সকল ক্রেতা পাঠকদের লাল গোলাপ আর চকলেট দিয়ে আলোড়ন তৈরি করেছিল। ভ্যালেন্টাইন ডে'র বিশেষ কার্ডও ছেপেছিল যায়যায়দিন।

ভালোবাসা দিবস উদযাপনের পাশাপাশি অনেক দেশেই আবার এই দিনটি উদযাপনের বিরুদ্ধে মতবাদ গড়ে উঠছে। মুসলমানপ্রধান দেশগুলোর অনেকেই এই দিনকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে তা পালন করার বিপক্ষে অবস্থান নিয়েছে। গেল বছর মালয়েশিয়ায় ভ্যালেন্টাইন ডে পালন করার অপরাধে ১০০ জন তরুণ-তরুণী গ্রেফতার হয়েছিল। ভারতে উগ্র হিন্দুবাদী সংগঠন শিবসেনা ভ্যালেন্টাইন ডে পালনের বিষয়ে সাবধান করে দিয়েছে। দিনটি নিষিদ্ধ করার কথা বলছে পাকিস্তানও।

বাংলাদেশেও ক'বছর ধরে ভালোবাসা দিবসটির বিরোধিতা দেখা যাচ্ছে। তবে খুব মজার ব্যাপার হল বাংলাদেশের ভ্যালেন্টাইন ডে'র বিরোধিতাকারীরা মোটা দুইটা ভাগে বিভক্ত। এদের এক ইসলামের দোহাই দিচ্ছে। এরা বেশ পুরনো। এদের নিয়ে বলার কিছু নেই। এরা সব সময়েই 'ওই নতুনের কেতন ওড়ে'র বিরোধিতা করে এসেছে।

আরেক দল সম্প্রতি মাথাচাড়া দিয়েছে। এরা নিজেদের সাম্রাজ্যবাদ বিরোধী বলতে ভালোবাসেন। শুরুতে ভালোবাসা দিবসটাকে স্বাগত জানালেও এখন কোন এক রহস্যময় কারণে এর বিরোধিতা করছেন! ইতোমধ্যেই ১৪ ফেব্রুয়ারিকে 'স্বৈরাচার প্রতিরোধ দিবস' হিসেবে আখ্যা দিয়ে ফেলেছেন। অথচ যে স্বৈরাচারকে প্রতিরোধ করতে গিয়ে দিবসটির সুচনা সেই স্বৈরাচার যে কেবল পুনর্বাসিত হয়েছে তা নয়, দোর্দণ্ড প্রতাপে বাংলাদেশে রাজনীতি করছে এবং বর্তমান সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে।

যারা বলেন, ভালোবাসার জন্যে আলাদা কোন দিবসের দরকার নাই। প্রতিটা দিনই ভালবাসার। আমি তাদের বিরোধিতা করছি না। কিন্তু কজন মানুষ তার ভালোবাসার মানুষকে ফুল দেন বা আয়োজন করে দুটো ভালোবাসার কথা বলেন? আপনিই জানেন সেটা।
আর ভালোবাসা দিবসের সবচেয়ে বড় ভুল ভাবনাটা হল, ভালোবাসা বলতে কেবলই নারী-পুরুষের হৃদয়ঘটিত ভালোবাসার দিকে ঈঙ্গিত করা। শফিক ভাই একদিন বলেছিলেন, ‘এই দিনে মায়ের প্রতি ভালোবাসা দেখাও। অন্তত এক কাপ চা বানিয়ে মাকে খাওয়াও।' ছোট বড় ভাইবোনকে একটা বই উপহার দিন, সঙ্গে প্রেয়সীর জন্যে কেনা গোলাপের তোড়া থেকে একটা ফুল খুলে দিন না জুড়ে ওই বইটার সঙ্গে। ভালোবাসা জীবনের এত গুরুত্বপূর্ণ অধ্যায়, থাকুক না হয় তার জন্যে একটা বিশেষ দিন।

সবাইকে ভালোবাসা দিনের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×