
অবশেষে আমি একটা শুয়োর হয়ে গেছি
মানুষের বাচ্চা হয়েই জন্মেছিলাম আসলে
নিজেকে মানুষ ভেবে হাঁটাচলাও করতাম
বুকে পিঠে মাথায় সর্বত্র পুঁথি-কেতাব
জ্ঞানী জ্ঞানী ভাব, পকেটে লাল গোলাপ
কিন্তু চলতি পথে গোলাপরঙা মাংস দেখলেই
গরম হাওয়া ছেড়ে নাক বেজে ওঠে ঘোৎ ঘোৎ শব্দে
তখুনি জেনে যাই আমি আসলে শুয়োর একটা
চারপাশে গিজগিজ ঘোৎ ঘোৎ দাঁতালো শুয়োরেরা
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


