somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাটক

৩০ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাব-মুক্তি
রচনা: মুবিনুর রহমান

[মঞ্চের মাঝে একটি আলোর স্পটে তিনজন মানুষ মিলে একটি গাছের কিংবা স্তম্বের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। নেপথ্যে তবলা/ ঢোলের মধ্যে একটি একটি করে টোকা। মঞ্চে প্রবেশ করে বাবা ও মেয়ে]
মেয়ে : (স্তম্ভকে দেখিয়ে) বাবা ওটা কি?
বাবা : হয়তো একটি গাছ, হয় তো একটি পাথরের ভাস্কর্য না হয় দেশ হবে।
মেয়ে : বাবা দেশ কি ওই রকম দেখতে?
বাবা : জানিনা।
মেয়ে : তাহলে দেশ কী?
বাবা : যেখানে মানুষ থাকে, মানচিত্র থাকে, পতাকা থাকে, ভাষা থাকে।
[স্তম্ভ থেকে একজন বেরিয়ে এসে বলে]
আগন্তক : দেশ মানে যুদ্ধ, হত্যা, বৈষম্য, ষড়যন্ত্র।
[পেছনের স্তম্ভের দুজন মানুষ সংঘর্ষ, মারামারি কিংবা এমন কোনো ভঙ্গিতে দাঁড়াবে যে দেখলে মনে হবে যে কোনো মূহূর্তে ভেঙ্গে পড়বে ঐক্য]
[বাবা-মেয়ে চরিত্র ভেঙ্গে নতুন চরিত্র নিয়ে বলবে]
লর্ড(মেয়ে) : Divide and Rule.
নেতা-১(বাবা) : Divide? কিসের জন্য?
নেতা-২(আগন্তক): Dividing for new states.
নেতা-১ : New states না New state?
লর্ড : Yes state, only two states.
নেতা-১ : কিন্তু লাহোর প্রস্তাব।
নেতা-২ : গোল্লায় যাক।
লর্ড : Devide and Rule.
পেছনের অবয়ব ভেঙ্গে বলবে-
দেশ-১ : নারায়ে তাকবির!
(নেপথ্যে আল্লাহ আকবর)
দেশ-১ : পাকিস্তান জিন্দাবাদ।
দেশ-২ : জেয় হিন্দ।
[সমম্বরে পাকিস্তান জিন্দাবাদ, জেয় হিন্দ বলতে বলতে একটি সমাবেশের চিত্র তৈরি হবে,ঘোষণা আসবে)
ঘোষক/বক্তা/ : From today in Pakistan there is no one Hindu, no one Muslim, no one Sheikh, no one Christian, all are Pakistani, Pakistan Zindabad.

[এই সময়ে অল্প শব্দে পাকসার জমিন সাদবাদ গানটি বাজতে থাকবে]

[গানের সাথে সাথে নতুন গান চলে আসবে ধনধান্যে পুষ্প ভড়া আমাদেরই বসুন্ধরা গান চলতে চলতে একটি গ্রাম্য মেলা তৈরি হবে যেখানে মানুষ বায়োস্কোপ দেখবে, দুল-ফিতা-চুড়ি কিনবে, সাপ খেলা দেখবে ইত্যাদি]

[মেলা চলতে চলতে আলো কমে আসবে মেলা শেষ হয়ে আসবে, তখন মঞ্চের এক কোনে মুখোশ গামছা/কাপড়/ হায়েনা, কুকুর ও শিয়ালের মুখোশ পড়া পড়া তিনজনকে ত্রিকোন আকারে দাঁড়িয়ে পশুর ভাষায় কথা বলতে দেখা যাবে, তাদের কথোপকথন ষড়যন্ত্রের মতো হবে]

[তিনটি প্রাণী চিৎকার করতে থাকবে]

একজন: উর্দুকেই রাষ্ট্রভাষা করতে হবে, কেননা উর্দু পবিত্র ভাষা, উর্দু Aristocrateদের ভাষা, শিক্ষিত মুসলমানের ভাষা।

[বাকী দুটো পশু তাদের ভাষায় সায় দিয়ে কয়েকজন মঞ্চে পাখী, প্রজাপতির মতো নাচতে নাচতে আবৃত্তি করবে]

‘নানান দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা
মিটে কি আশা’

‘পরভাষা শৃঙখল সমান
মায়ের ভাষা রসময়
পরভাষা অন্ধকারে গান
বাংলা ভাষা স্বপ্নময়’

আবৃত্তি চলতে চলতে পশুরা প্রবেশ করবে, হাসির শব্দ বাড়তে থাকবে, দুই পশুর উড়ুতে একটি পশু দাঁড়িয়ে চিৎকার করবে এবং তারপর বলবে]

পশু-১: উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা (৩ বার)

[নেপথ্যে ঢোলের/জুতার শব্দ তীব্র হতে থাকবে, কিছু মানুষ মিছিল বের করবে, মাঝে মাঝে শব্দ উঠবে ‘‘রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই, দিতে হবে’’ গান ভেসে আসবে ‘‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় শেকল পড়ায় আমার হাতে পায়’’ এই সময়টাতে কাপড়/দঁড়ি দিয়ে সবাইকে পশুগুলো বাঁধার চেষ্টা করবে, হঠাৎ ঢোলের জোড়ে শব্দ হবে, সবাই স্থির, একজন সেই ভাষ্কর্যগুলোর মধ্য থেকে বেড়িয়ে এসে বলবে]

‘‘বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা কর, করতে হবে’’

[বলার সাথে সাথে অর্ডার হবে- ফায়ার!]

কিছু মানুষ মাটিতে লুটিয়ে পড়বে এর মধ্য থেকে একজনের লাশ কাঁধে তুলে মঞ্চ প্রদক্ষিণ করবে চার/ ছয় জন মানুষ- নেপথ্যে কবিতা ভাসবে-

‘‘কুমড়ো ফুলে-ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
খোকা তুই কবে আসবি?
কবে ছুটি?’’

চিঠিটা তার পকেটে ছিল
ছেঁড়া আর রক্তে ভেজা।

‘‘মাগো, ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কালে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা,
তাই কি হয়?
তাই তো আমার দেরি হচ্ছে।
তোমার জন্য
কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ি ফিরব।
লক্ষ্মী মা,
রাগ করো না
মাত্র তো আর কটা দিন’’।

‘‘পাগল ছেলে’’
পড়ে আর হাসে,
তোর ওপরে রাগ করতে পারি’’
নারকেলের চিড়ে কোটে
উড়কি ধানের মুড়কি ভাজে,
এটা-সেটা
আরও কত কী?
তার খোকা যে বাড়ি ফিরবে
ক্লান্ত খোকা।
কুমড়ো ফুল
শুকিয়ে গেছে,
ঝড়ে পড়েছে ডাঁটা।
পুঁই লতাটা নেতানো।
‘‘খোকা এলি?’’
ঝাপসা চোখে মা তাকায়
উঠানে-উঠানে
যেখানে খোকার শব
শুকনিরা ব্যবচ্ছেদ করে।
এখন
মার চোখে চৈত্রের রোদ
পুড়িয়ে দেয় শকুনীদের।
তারপর দাওয়ায় বসে
মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে
খোকা তার
কখন আসে কখন আসে।
এখন
মার চোখে শিশির-ভোর
স্নেহের রোদে ভিটে ভরেছে।

কবিতা শেষ হলে প্রথম দৃশ্যের স্তম্ভ হবে এবং শুরু হবে ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা’ গানটি চলতে চলতে স্তম্ভের তিনজন শহীদ মিনারের আকৃতি নিবে, তখন মা ও ছেলে এসে প্রথম দৃশ্যের মতো শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বলবে-

ছেলে : দেশ মানে কী, মা?
মা : দেশ মানে মা, দেশ মানে মাটি, দেশ মানে মাতৃভাষা।

গান শুরু হবে ‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ মা- ছেলে শহীদ মিনারে ফুল দিবে, স্যালুট করবে, শহীদ মিনার ভেঙ্গে সবাই বো করবে।

সমাপ্ত


২০১০ সালে নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে মঞ্চায়নের জন্য লিখিত
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×