somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসি

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যার আগে আগে সূর্যের আলোটা মৃদু হয়ে আসলে আমরা দেখি একজন বয়স্ক নারী চিঠি পড়ছে। সেখানে শুধু একটি মাত্র লাইন -
‘পত্রপাঠ চলিয়া আসিও কথা আছে’।
হাসপাতালের কক্ষটা একটি ক্লাস রুমের আদলে সাজানো হয়েছে। সেই ক্লাস কক্ষের মাঝখানে একটি মাত্র বেঞ্চ। জানালায় পাতলা পর্দা, হলুদ রঙের। একজন বৃদ্ধ কক্ষে পায়চারি করছে, মাঝে মাঝে প্রবলবেগে কাশি আসলে একটি নার্স কোত্থেকে দৌড়ে এসে চিলামচি এগিয়ে দিচ্ছে। বৃদ্ধ কফ ফেলছে।
নার্স: দাদু..
বৃদ্ধ: আমি পারবো, পারতেই হবে....
জানালার পর্দা যেন হঠাৎ করেই উড়তে শুরু করে। চারপাশটা নানান রঙের আলোয় ভরে যায়, সঙ্গীতের সুর ভেসে আসে, বৃদ্ধ চোখ বন্ধ করে একটি মিষ্টি ঘ্রাণ নেয়। চোখ খুলে, পিছনে এসে দাঁড়িয়ে আছে সেই বয়স্ক নারী। পড়নে নীল রঙের শাড়ি। বাতাসে শাড়ির আঁচল উড়তে থাকে। বৃদ্ধ ঘুরে তাকায়।
আরেকটি বিকেল। আমরা দেখি বৃদ্ধ জনাকীর্ণ হাসপাতালের বেডে শুয়ে আছে। হাতে লাগানো সেলাইন, বুকের সাথে লাগানো নানান রকমের তার, নাক-মুখ ঢাকা মাস্ক দিয়ে, গলা দিয়ে একটি পাইপ বের হয়ে বিছানার নিচে চলে গিয়েছে। বৃদ্ধের চোখ কোন রকম একটু খোলা। চামড়ার সাথে লেগে যাওয়া পেট একবার উঠছে আকেবার নামছে। এই ওঠানামাই বুঝিয়ে দিচ্ছে যে বৃদ্ধ জীবিত। একটি নার্স বৃদ্ধের কানের কাছে এসে আস্তে আস্তে বলে-
নার্স: আপনার সাথে একজন দেখা করতে এসেছেন।
বৃদ্ধ হাতের ইশারায় ডেকে আনতে বলেন।
বৃদ্ধ তাকিয়ে আছে দরজার দিকে। কিন্তু বিভিন্ন বিছানায় ঝোলানো স্যালাইনের পাইপ, গামছা, লোকজনের দাঁড়িয়ে থাকা এর মধ্যে দিয়ে স্পষ্ট কিছু দেখা যায় না। তারপরও বৃদ্ধ তাকিয়ে থাকে সেদিকে। কেউ একজন ফ্যান চালু করলে আশে পাশের কাপড়গুলো উড়তে থাকে। পাইপগুলো নড়তে থাকে। একজন বয়ষ্ক নারীকে দেখি হাতে ফলের ব্যাগ নিয়ে প্রবেশ করতে। তার মাথার কাপড়টি হঠাৎ পড়ে যায়। বাতাসে কাচাপাকা চুলগুলো উড়তে থাকে। বৃদ্ধকে দেখি কষ্টে সৃষ্টে উঠে বসতে, নার্সটি বৃদ্ধকে সহযোগিতা করে। নারীটি এসে বসে বিছানার সামনে। নার্সটি চলে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। নারীর চোখে বিস্ময়, দুঃখ ও মায়া। ফলের ব্যাগটি এগিয়ে দেয়। বৃদ্ধ হাত নেড়ে পাশে রাখতে বলে। বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে বালিশের কাছ থেকে স্টিলের মেডিকেল বাটিতে এক বাটি শিউলি ফূল বাড়িয়ে দেয়। নারীটি সেটি নেয়। কোলে রাখে।
নারী: কথাটি শুনতে এসেছি, বলবেন না?
বৃদ্ধ অনেক চেষ্টা করতে থাকে বলার। মুখের অক্সিজেন মাস্কটি খুলে ফেলে, গলার নলটি খোলার চেষ্টা করে কিন্তু পারে না, অনেক চেষ্টা করে কিছু একটা বলার। কিন্তু পারে না। দুহাত বাড়িয়ে বয়স্ক নারীর মুখ ধরতে গিয়ে পড়ে যায় নারীর কোলে। সেখানে থাকা বাটিটা নিচে পড়ে যায়, ফুলগুলো সব ছড়িয়ে পড়ে, বাটিটা ঝন ঝন আওয়াজ করে টলতে থাকে। বাটিটার ঝনঝনানি থামার সাথে সাথে বৃদ্ধের হাতটি আস্তে করে ঝুলে পড়ে। নারী বাটিটা তুলেন, দেখেন সেখানে একটি কাগজের টুকরো। তাতে লেখা-
‘ভালোবাসি’
নারী বৃদ্ধকে আবার কোলে টেনে নেয়। কপালে আলতো করে চুমু দেয়। তারপর বলে-
‘এখনও ভালোবাসি।’ জানালার ফাঁক দিয়ে দেখি সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×