তুমিও যাবে চলে হঠাৎ আমার থেকে দূরে,
যেমন গিয়েছে চলে আরও অনেকে আগে,
ভাবিনা যেমন তাদের ক্ষণে ক্ষনে এখন আর,
তোমায়ও ভাবব না যখন তুমিও চলে যাবে।
জটিল জীবনের যত জটিলতর সমীকরণ
থাকবে না-হয় পড়ে অসংজ্ঞায়িত এমন;
আমার প্রয়োজন হয়তো হবে না পূরণ আর,
অন্য সবার মত তুমিও হবে না আমার,
তাই নেই ক্লেদ আর আলাদা তোমার কারণে,
সবাই যা করেছে, তুমিও করছ তা-ই বলে।
তুমিও যাচ্ছ চলে ভাবনার জগৎ থেকে,
দূরে কোথাও আছ যাচ্ছ তুমি অজানায়,
আরও দূরে যাচ্ছ চলে হঠাৎ করেই তুমি,
মায়ার জগতজুড়ে বিছানো স্বপ্ন অযাচিত,
নাজুক জগৎ যেন ভেঙে পড়ে যখন-তখন।

সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



