
চলো স্বপ্ন দেখি সুন্দর এক ভবিষ্যতের,
না, এক বিছানায় শুয়ে নয়, ভিন্ন ভিন্ন বিছানায় শুয়ে।
স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি চলো-
ভিন্ন ভিন্ন কক্ষে; পৃথক গৃহের বাসিন্দা আমরা তাই।
চলো স্বপ্ন দেখে দেখে চলতে থাকি অজানা পথে-
ভিন্ন ভিন্ন দেশের, ভিন্ন মহাদেশের।
স্বপ্ন দেখে হারিয়ে যাই চলো
পৃথিবীর সুদূরতম সীমানা ছাড়িয়ে;
অনেক দূরে বসে পরস্পরের মায়কে ত্যাগ করে
একসাথে স্বপ্ন দেখি চলো নতুন কোন দিনের;
স্বপ্ন শেষে সুন্দরতর মূহুর্তে জেগে উঠবার আকাঙ্খায়
আজকের মতন ঘুমিয়ে পড়ি চলো- যার যার অবস্থানে।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


