somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমাম-খতিবদের কাজে কমিটির হস্তক্ষেপ কাম্য নয়মুফতি

২০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইমামগণ অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাঁরা সমাজের ধর্মীয় গুরু। ইসলামের সূচনালগ্ন থেকেই ইমামতির পদে সব সময় সমাজের সম্মানিত ব্যক্তি ও জ্ঞানীরা ছিলেন। রাসুল (সা.)-এর যুগে তিনি নিজেই ইমামতি করতেন। তাঁর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশেদিন ইমামতির মহান দায়িত্ব পালন করেছেন। ইসলামের শাসনামলে রাষ্ট্রপ্রধান নিজেই ইমাম হতেন। জুমার দিন মুসলি্লরা শহরের সবচেয়ে বড় মসজিদে একত্র হতেন। এখন রাষ্ট্রপ্রধান ও মসজিদের ইমামের মধ্যে বিরাট দূরত্ব তৈরি হয়েছে। বর্তমান সময়ে ইমাম-খতিবগণ রাষ্ট্রপরিচালনা দূরের কথা, সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে কথা বলতেও নারাজ। ইমামতি পেশা মহৎ একটি দায়িত্ব। প্রিয় রাসুল (সা.) বলেছেন, কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষ মেশকের তৈরি টিলার ওপর অবস্থান করবে- ১. ওই গোলাম, যে আল্লাহ ও তার মালিকের হক আদায় করে; ২. যে ইমামের ওপর তাঁর সম্প্রদায়ের লোকেরা সন্তুষ্ট থাকে। ইমামগণ প্রধানত ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নামাজসহ সমাজের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করেন। সমাজের মানুষকে নীতিনৈতিকতা ও ধর্মের অপরিহার্য বিষয় শিক্ষাদানের দায়িত্ব পালন করেন। ইসলামের সঠিক চিত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া তাঁদের ধর্মীয়, নৈতিক ও পেশাগত দায়িত্ব। ইমামগণ এই অপরিহার্য দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা বিভিন্ন সময় নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। যুগে যুগে ইমামগণ সত্য বলার অপরাধে শাসকদের রোষানলে পরে জীবন দিয়েছেন। তবু তাঁরা ইসলামের ওপর কোনো আঘাত এলে নীরবে বসে থাকতে পারেননি। তাঁরা প্রতিবাদ করেছেন। এই মহান পেশার মর্যাদা রক্ষা করেছেন। মসজিদ মুসলিম সমাজের প্রাণকেন্দ্র। ইমামগণ সেই কেন্দ্রের স্পন্দন। আলোকিত সমাজ গঠন ও উন্নয়নে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। এই সময়ে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিরা সমাজে দিন দিন গুরুত্বহীন ও অবহেলার শিকার হচ্ছেন। মসজিদ-মাদ্রাসা পরিচালনা কমিটি, ক্ষমতাসীন রাজনৈতিক নেতারা এখানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করছেন। আমাদের আবেদন, মসজিদের ইমাম-খতিব, মাদ্রাসার শিক্ষকদেরকে নিজেদের কাজ করতে দিন। তাঁদের কাজে হস্তক্ষেপ করবেন না।

সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×