জেমিনি মানমন্দির থেকে অংশীদারিত্ব উঠিয়ে নিল যুক্তরাজ্য
৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নভেম্বরের ১৬ তারিখের ঘটনা যুক্তরাজ্যের জ্যোতির্বিজ্ঞানী সমাজ জানতে পারেন, সে দেশের সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাসিলিটিস কাউন্সিল (এসটিএফসি) জেমিনি মানমন্দিরে তাদের যে অংশীদারিত্ব ছিল তা উঠিয়ে নিয়েছে। জেমিনি মানমন্দিরের দুটি আলোক দূরবীক্ষণ যন্ত্র রয়েছে যার একটি উত্তর এবং একটি দক্ষিণ গোলার্ধে। দুটিই ৮ মিলিমিটার দুরবিন। উত্তরেরটি হাওয়াই দ্বীপপুঞ্জের মাউনা কিয়াতে এবং দক্ষিণেরটি চিলির আন্দিজ পর্বতমালার একটি পাহাড়ে অবস্থিত। যুক্তরাজ্যের অংশীদারিত্ব রয়েছে মোট ৬টি আট মিমি দুরবিনের। এর মধ্যে পাঁচটিই দক্ষিণ গোলার্ধে। উতর্ত গোলার্ধে কেবল জেমিনি দুরবিনটিই ছিল তাদের ভরসা যার নাম "ফ্রেডেরিক সি জিলেট নর্থ টেলিস্কোপ"। এটি থেকে অংশীদারিত্ব সরিয়ে নেয়ায় উত্তর গোলার্ধে তারা উঁচুমানের মহাকাশ পর্যবেক্ষণ থেকে বঞ্চিত হল কারণ ৮ মিমি দুরবিন পৃথিবীতে খুব কমই রয়েছে।
এসটিএফসি'র একক সিদ্ধান্তে এমনটি হয়েছে। সে দেশের জ্যোতির্বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে অত্যন্ত মর্মাহত হয়েছেন এবং কোন রকম আলোচনা না করেই এ ধরণের সিদ্ধান্ত গ্রহণ করায় অসন্তোষ প্রকাশ করেছেন। রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির রৌয়ান-রবিনসন যুক্তিযুক্ত কিছু মন্তব্য করেছেন। কারণ আগামী বছরই হার্শেল ও প্লাংক নামে যুক্তরাজ্যের দুটি সাব-মিলিমিটার তরঙ্গ মিশন রয়েছে যার জন্য উত্তর গোলার্ধে একটি ৮ মিমি দুরবিন অত্যাবশ্যকীয়। এছাড়া স্পিটজার, এক্সএমএম-নিউটন এবং চন্দ্র মানমন্দিরের যে মিশনগুলোতে যুক্তরাজ্য যুক্ত সেগুলোও বাঁধাগ্রস্ত হবে। তারা বলেছেন, পৃথিবীতে মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের পরই এখন যুক্তরাজ্যের স্থান। এ ধরণের সিদ্ধান্ত তাতে প্রভাব ফেলবে কারণ জার্মানি এবং ইতালি তাদের অবস্থার উন্নতি ঘটাচ্ছে দ্রুত।
এসটিএফসি এ ধরণের সিদ্ধান্তের পেছনে তাদের বাজেট ঘাটতির কথা উল্লেখ করেছে। তারা বলেছে, এ বছরের বাজেটে তাদের ৮০ মিলিয়ন পাউন্ড ঘাটতি রয়েছে। তাই জ্যোতির্বিজ্ঞান বাদ দিয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আগ্রহী হয়েছেন তারা। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা এই যুগে এ ধরণের মনোভাবে আরও মর্মাহত হয়েছেন। তারা সরকারকে অনুরোধ জানিয়েছেন যাতে অবিলম্বে এসটিএফসির বাজেট বৃদ্ধি করে সমস্যার সমাধান করা হয় এবং এই সিদ্ধান্ত ফিরিয়ে নেয়ার কথা চিন্তা করে। কারণ এই যুগে জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব কিছুতেই অন্যগুলোর চেয়ে কম হতে পারেনা। উপরন্তু সকল জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত গ্রহণ করায় তারা বিস্মিত হয়েছেন, কারণ যুক্তরাজ্যের ইতিহাসে এমনটি খুব একটা হয়নি।
সূত্র:
http://www.astronomynow.com/news/071116gemini/
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮
দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
হায়রে জীবন!
যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮

প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।
আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!...
...বাকিটুকু পড়ুন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর...
...বাকিটুকু পড়ুন
লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।...
...বাকিটুকু পড়ুন