কবিমশাই, অনেক তো ধান ভানলেন;
বলুন এবার, বলুন দেখি সত্যি করে,
ব্যাপারটা কী? আপনি - হ্যাঁ, আপনি নিজে
দেখেছেন তো প্রেমে পড়ে?
ঠিক না? তা বলুন না সে কেমনতরে?
সোজা কথায় বুঝিয়ে বলুন;
লোকেরা যার তাড়ায় ছোটে নানান পাড়ায়
সেইখানে কি প্রেমের আগুন?
তাহলে তো শরীরটাতেই সব মিটে যায়;
কিন্তু দেখুন মনও আছে,
মুশকিলটা এই যে, মনের আর্জি যত
পেশ করা চাই ওরই কাছে।
যেমন ধরুন, কাউকে দেখা মাত্রই
যদি চিনলেন মনের মানুষ;
কেমন করে পাবেন তাকে?
কোন ফিকিরে এক জোড়া মন দামাল বেহুঁশ মিলতে পারে?
না'গো মশাই, কবুল করুন
ছটফটানি সবই খাঁচায়;
উঠতে হলে একলা যাবেন
মিলতে হলে শরীরটা চাই।
ইত্যাদি সব টুকিটাকি যাদের সাথে সৃতি জরায়ে;
তেমনি বিয়ে ঘরকন্না খাওয়া,
করুণ রঙ্গীন পেছন ফেরা পথের কথা চোখে চোখে
যৌবনের আর মেয়াদ কদিন!
শরীর কিংবা সৃতি নিয়ে আমরা আছি;
আচ্ছা বলুন দেখি;
যতসব খুচরো নিয়ে জীবন কাটে
তাদের সাথে প্রেমের কি?
মনে করুন, আপনি যখন দেখেছিলেন
একটি মেয়ের হাতের নড়া
ঝলক দিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে;
তারই নাম তো প্রেমে পড়া?
তখন যেসব পাতাল ঠেলা উথাল পাথাল
দিয়েছিল পাগল করে;
সেই উৎসাহ সেই অশান্তি সেই আনন্দ
বলুনতো তা কোথায় ধরে?
কাকের রূপে অবাক হয়ে তাকান যখন;
কিংবা চৌরঙ্গীর মোড়ে
হঠাৎ কেঁপে থমকে দাঁড়ান
কোন কবির পুরনো লাইন মনে করে,
এ সংসারে সেই প্রেম ধরে কি কোথাও
আপনাদেরই মনে ছাড়া;
আর সেখানে আয়ু তো তার এক আধ মিনিট
না, কাটেনা কারুর ফাঁড়া।
তাইতো বলি, এত যে গীত বাঁধলেন;
আপনাদেরই গোপন সে গান,
আমরা দেখুন বেঁচে থেকেই সুখে আছি
আমাদের আর কেন শোনান!
*********************
কবির নাম ভুলে গেছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


