বন্ধু দিবসে বন্ধুরা আমার
একবার একজন বলেছিল, বন্ধু-বান্ধব এমন কিছু না। যেখানেই যাবে নতুন বন্ধু হবে। তাই পুরোন বন্ধুদের জন্য মন খারাপ করার কিছু নেই। হয়ত তার কথাটাই ঠিক। আর বন্ধু হিসেবে খুব একটা ভাল না। খুব ইনজয়েবলও না। তাই মেসবাহ য়াযাদের মত আমার বন্ধু মহল গড়ে উঠে নাই।
তবুও এতকাল পরে এসে স্কুল কলেজের বন্ধুদের সাথে আবারো যোগাযোগ গড়ে উঠছে। সখ্যতা বেড়ে উঠছে। এক 'সমকালের গান'এর সাথেই তো কতকাল পরে দৈবাত দেখা হয়ে গেল। আর আবারো আগের মত একসাথে পথচলা শুরু হল। পার্থক্য এই যে এখন আমরা আর একা না। আমাদের সাথে পরিবার আছে। এখন বন্ধুদের অনেকেই বিদেশে থাকে। মেসেন্জার, মোবাইল আর ফেসবুকের কল্যানে এখন যোগাযোগ আরও বেড়েছে।
হঠাত দার্জিলিং ঘুরতে যেয়ে আমাদের মত আরও ৩ পরিবারের সাথে পরিচয়। একসাথে ৩/৪ দিন ঘুরাঘুরি করলাম। ভাবলাম এই শেষ। কিন্তু দেশে ফেরার পরে বুঝলাম আরেকটি বন্ধুভাগ্য আমার এসেছে। এখন প্রায় প্রতিদিনই তাদের সাথে কথা হয়। সপ্তাহে না হলেও মাসে দেখা হয়।
এই গুটিকয়েক বন্ধু নিয়ে বেশ আছি। খুব সাহসের সাথে চলতে পারি। বিশ্বাস আছে পথে কখনও সমস্যা হলে কেউ কেউ তার হাত বাড়াবে। ভাল থেকো বন্ধু।
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।