somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থান্ডার ড্রাগনের দেশে - ১

০২ রা মার্চ, ২০১০ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুটান যাওয়ার ইচ্ছা নেপালের আগে। আমার কাছে ভূটানকে নেপালের চেয়ে বেশী এট্রাক্টিভ মনে হত। তাই প্ল্যান করলাম ভূটান যাওয়ার। আর আকাশ পথের খরচ সামাল দিতে পারব না বলেই স্থলপথের খোজ। সঙ্গীসাথী তো আছেই। আগের বছর দার্জিলিং যেতে যেতে যে বন্ধু জুটেছিল তাদের ছাড়া তো ভূটানের প্ল্যান করা যায় না। প্রায় ২ মাস সময় অপেক্ষা করলাম সবাইকে একসাথে পাওয়ার জন্য।

ভূটান যেতে হয় ভারতের উপর দিয়ে। তাই ভারতের ভিসার জন্য ই-টোকেন নিলাম অনলাইনে। ৮ তারিখ নির্বিঘ্নে ভিসা এপ্লিকেশন জমা দেয়া হল। অন্যরাও ভিসার জন্য জমা দিল। শুধু আমাদের গ্রুপ মেম্বার সুজন মেহেদী জার্নালিস্ট এবং পাকিস্তান সফরের কারনে কিছুটা দেরীতে ভিসা পেল।

১৯-২১ টানা ৩ দিনের ছুটি ঘরে বসে কাটিয়ে ২২ তারিখ অফিস করে ৩ দিনের ছুটি নিয়ে রাতে হাপাতে হাপাতে রওয়ানা হলাম বাস কাউন্টারে। প্রায় একই সময় চলে আসল জিয়া, হিরন আর সুজন। রাত ৯টায় বাস যাত্রা শুরু করল বুড়িমারীর উদ্দেশ্যে।

ভোর ৬টায় বুড়িমারী পৌছে বর্ডারের কাজ শুরু হওয়ার অপেক্ষা। আর এর মাঝেই চলল হালকা নাস্তাপর্ব আর আড্ডা। হানিফ বাসের লোকজন ১০০ টাকার বিনিময়ে ট্রাভেল ট্যাক্স, কাস্টমসসহ বর্ডারের ফর্মালিটি করে দিল। বাংলাদেশ বা ভারতে বর্ডার ক্রস করতে তেমন কোন বেগ পেতে হল না।

ভারতের বর্ডার চ্যাংড়াবান্ধা থেকে ১১০০ রুপি ভাড়া দিয়ে টাটা সুমো জীপে রওয়ানা হলাম ভারত-ভূটানের বর্ডার টাউন জয়গা। জয়গার ইমিগ্রশন খুব সহজে পার হলেও ভূটানের ফুন্টসলিং পেরোতে কিছুটা সময় লাগল। কারন আর নাইবা বললাম। বাংলাদেশ-ভারত বর্ডারে নো ম্যানস ল্যান্ড থাকলেও ভারত-ভূটানের বর্ডারে এমন কোন জায়গা নেই। একটাই মাত্র গেট। তার একপাশে ভারত আর অন্য পাশে ভূটান। ভারতীয় আর ভুটানীরা অবাধে যাতায়াত করে এই গেট দিয়ে। ভাবতে খুব আশ্চর্য লাগে গেটের ঠিক ঐপার থেকেই ভূটানীরা তাদের নিজস্ব কালচার নিয়ে আছে। ভারতের কোন ছোয়াই তাতে নেই, শুধু বিদেশীদের সাথে হিন্দিতে কথা বলা ছাড়া। এখানে আমি একটি ছোট ভূল করেছিলাম তা হল দেশ থেকে ছবি আর পাসপোর্টের ফটোকপি নিয়ে যাই নাই।

ফুন্টসোলিং থেকে থিম্পু যেতে ৬+ ঘন্টা লাগে। পাহাড়ী রাস্তা বলে সাধারনত সন্ধ্যার পর কম লোক ঐদিকে রওয়ানা হয়। আমরা ৫.৩০ টায় একটা জীপ আর ১টি কার নিয়ে রওয়ানা হলাম থিম্পুর দিকে। অন্ধকারের গা ছমছমে পথের গল্প করব আগামী দিন ইনশাল্লাহ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১০ দুপুর ২:১৭
১৯টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×