somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থান্ডার ড্রাগনের দেশে - ২

০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থান্ডার ড্রাগনের দেশে - ১
Click This Link

বিকেল ৫.৩০ এ ফুন্টসলিং থেকে যখন রওয়ানা হলাম থিম্পুর উদ্দেশ্যে তখনও মনে ভয় পথে কি হয়? কারন এতটা পথ অন্ধকারে অচেনা জায়গায় কিছুটা টেনশন কাজ করছিল। ১০ মিনিটের মত যেতেই ঘটল বিপত্তি। পথ কি এক কারনে যেন বন্ধ। ড্রাইভার বলল এ যট কখন ঠিক হয় তার ঠিক নেই। আমি মনে মনে গাড়ীতে রাত পার করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এ কারনেই হয়ত পরের ১০ মিনিটের মধ্যে আবার সব ঠিক হয়ে গেল। শুনলাম পুলিশ এসে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। তারপর শুধু উপরের দিকে যাওয়া আর যাওয়া। প্রায় ১০/১৫ মিনিট গেলে হয়ত ১টা গাড়ী দেখা যায়, ৩০ মিনিট গেলে দূরে কোথাও একটু আলো, ১ ঘন্টা গেলে কোন হোটেল/বার। একটানা একঘেয়ে চালাতে চালাতে ড্রাইভারও টায়ার্ড হয়ে গেল। তাকে কিছুটা বিশ্রাম দিয়ে আবার শুরু হল যাত্রা। এভাবে ৬ ঘন্টা পাড়ি দিয়ে রাত ১২টার পর পৌছলাম থিম্পু। ফুন্টসলিং থেকে হোটেলের বুকিং দিয়েছিল বলে তক্ষুনি একটা হোটেলে উঠতে পারলাম। নয়ত ঐ রাতে ফুটপাথে ঘুমাতে হত। রাত ১০টা বাজতেই পুরো থিম্পু ঘুমিয়ে পড়ে।

সকালে নাস্তা সেরে শুরু হল থিম্পু ঘুরা। থিম্পু শহড়ে রাস্তা বেশ বড় বড়। রিক্সা, বাস কিছুই নেই। শুধু প্রাইভেট গাড়ী আর ট্যাক্সি। রাস্তার কোথাও তো জ্যাম হয়ই না বরং কেউ রাস্তা পার হতে থাকলে সব গাড়ী দাড়িয়ে যায়। বিশেষত স্টুডেস্ট হলে তো কথাই নেই। খুব ধীর-স্থির জীবন তাদের। কিছু ইয়ং টিন এজার ছাড়া প্রায় সব নারী পুরুষ তাদের ট্রাডিশনাল ড্রেস পড়ে। আমরা হেটে হেটে ট্যাম্পল, ইয়থ সেন্টার আরও এমন কিছু জায়গা ঘুরলাম। তবে জু আর রেডিও স্টেষন যাওয়া হয় নাই। শুনলাম সেগুলোও দেখার মত। বিকেলে বের হলাম রাজবাড়ী দেখতে। প্রায় ৩০ মিনিট হেটে গেলে রাজবাড়ী পাওয়া যায়। আমরা রাজবাড়ী আর হাইকোর্ট দেখে আবার হেটে হেটে ফিরলাম। ফেরার সময় সন্ধ্যা হয়ে যাওয়ায় রাতের থিম্পুর রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারলাম। সোডিয়াম লাইটের আলোয় থিম্পুকে মনে হচ্ছে এক স্বপ্নপুরী।

থিম্পুর পথঘাট দেখে আমি খুবই অভিভূত। অনেক বড় আর চওড়া রাস্তা। আর একদম পরিষ্কার। আগামী ৫০ বছর পর থিম্পুর যতটুকু রাস্তা প্রয়োজন তা এখনই করে রেখেছে। অনেক রাস্তাই ওয়ান ওয়ে আর গাড়ীর ডানদিক দিয়ে প‌্যাসেন্জাররা বের হয় না। তবে এখনও রাস্তার পাশে নির্দিষ্ট কিছু প্লেসে তারা গাড়ী পার্ক করে। আর কখনই হর্ন বাজায় না। শহড়ে মাত্র একটাই ট্রাফিক পয়েন্ট যেখানে একজন ট্রাফিক পুলিশ গাড়ী নিয়ন্ত্রন করে। আর অন্য সব জায়গায় ড্রাইভাররা নিজেরাই কনট্রোল করে। এ নিয়ে সমস্যাই হয় না। একে অন্যকে আগে যেতে দেয়।

এভাবেই কেটে গেল থিম্পুর ১ম দিন। পরদিনের প্ল্যান পারো সিটি যাওয়া। ঐ গল্প করব আরেকদিন ইনশাল্লাহ।

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ১১:১২
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×