somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেটে বিভিন্ন ইসলামী ওয়েবসাইটঃ কতটা অথেনটিক?

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল ইন্টারনেটের মাধ্যমে ইসলামকে ছড়িয়ে দেয়ার কাজ অনেকেই করছেন। বিভিন্ন ধরণের ইসলামিক ওয়েবসাইট আছে যেখানে ইসলামের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। এসব সাইটে ঘুরাঘুরি করে অনেকেই ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে পারছে।

ব্যাপারটা নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এসব সাইট কতটা অথেনটিক? এসব সাইট চালায় কারা? অনেকেই এসব সাইট থেকে বিভিন্ন মাসলা-মাসায়েল জেনে নিয়ে আলেমদের সাথে ব্যাপক তর্কে লিপ্ত হচ্ছে। নরমাল পড়াশুনার ক্ষেত্রে আমাদের শিক্ষকদের পাঠদানকেই আমরা রেফারেন্স হিসেবে ধরে নিয়ে পড়ি। মাঝে মধ্যে নেটের সাহায্য নিই। কিন্তু এক্ষেত্রে এর উল্টোটা হয়। নেটের ব্যাপারটাকেই মূল ব্যাপার ধরে নিয়ে আমরা বিভিন্ন আলেমের কথাবার্তাকে সহায়ক হিসেবে ব্যবহার করি। নেটের সাথে যদি মিল না থাকে তাহলে আলেমের কথাবার্তা ছুড়ে ফেলে দিই।

ইন্টারনেটও একধরণের মিডিয়া। আর অন্যান্য মিডিয়ার মত এই মিডিয়াতেও ইহুদি নাসারাদের ব্যাপক প্রভাব আছে। আমাদের তাই সতর্ক হওয়া দরকার।

ইসলাম সম্পর্কে জানতে হলে মাদ্রাসায় জেতে হবে। মধ্যবয়সে যদি চাকরিতে শাইন করার জন্য এমবিয়ে করা যায় তো জান্নাতের জন্য মাদ্রাসায় যেতে সমস্যা কি? যে মাদ্রাসায় সকালে ছাত্ররা পড়ে আর সন্ধ্যায় চাকরিজীবীরা পড়ে তা হচ্ছে জিন্দা মাদ্রাসা। যদি মাদ্রাসা আশেপাশে না থাকে তাহলে মসজিদেই পড়াশুনার ব্যবস্থা করুন। একজন ভাল আলেম ঠিক করুন যে আপনাদের প্রতিদিন এশার পর আধাঘন্টা থেকে একঘন্টা পড়াবে।

বিশ্বাস করুন আপনি যদি আপনার এলাকায় এই ব্যবস্থা চালু করতে পারেন তাহলে এক বছরের মধ্যে মসজিদে মুসল্লির সংখ্যা অনেক বাড়বে। আমাদের মসজিদের ইমাম সাহেব দুই বছরের বেশি সময় ধরে এশার নামাজের আগে ১০-১৫ মিনিট বয়ান করছেন এবং এশা ও ফজরের পরে কোরআন শিক্ষা দিচ্ছেন। মুসল্লি সংখ্যা দুই বছরে তিনগুন হয়েছে।

আপনিও চেষ্টা করুন। ইসলামকে ছড়িয়ে দিন আপনার এলাকায়। আল্লাহ্‌ আপনার সাথেই থাকবে, নিশ্চিত।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×