
ভ্রান্ত পথে যারাই হাঁটুক,
দুঃখ তাদের গুছবে না।
অশ্লীলতার মুকুট পরে,
রাজ্য জয় যতই করুক।
মন গভীরে থাকবে তাদের,
অপ্রাপ্তি আর মূর্ছনা.....!
ডাকনা মেলে অচিনপুরের,
দূর আকাশে যতই উড়ুক,
ব্যার্থতার গ্লানি তাকে
মুক্ত হতে দিবেই না..!
জন্ম থেকে সুবোধ বালক,
যতই জানুক লোকজনে....
অবচেতনে হাত বাড়িয়ে,
প্রণাম করুক যতজনে...!
আত্মা তাহার কতো যে পুত:
সে জানে তার মন জানে...!
প্রাপ্তির আশায় যতই হাঁটুক
অপ্রাপ্তি তার পরম প্রিয়,
নয়তো কেন সহজ পথের,
প্রতিকূলে তার জীবন পণ...!
যা আছি তাই লোকেও জানুক
প্রতারণার মানে কি?
কদিনের এই জীবন মোদের...?
খুউব বেশি দিন বাঁচবো না...
ষাট পেরুলে ঘাটের পারে...!
ডুব দিতে আর কতক্ষণ....?
দেখতে দেখতে কেটে যাবে
কান্না তোঁ কেউ শুনবে না..
চেতনা তোমার থাকবে প্রবল...
খাট থেকে আর উঠবে না..!
অচল দেহে কাঁদবে শুধু
কিছুই করার থাকবে না...!!!
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




