
জানি আজ খুব কাছে আছি অবহেলায়,
এত্ত জ্বালাচ্ছ! এত্ত কথা! আহঃ বিরক্তি।
একদিন সেই কথা খুব জ্বালাবে তোমায়,
নিদ্রাহীন চোখের জল বালিশ বেজাবে,
কি আকুতি সেই বিরক্তির কথা শুনার;
খুব দূরে নয় এইতো কাছে কাঁদবে তুমি,
জানি খুঁজবে আমায় গায়কের মলিন সুরে!
উফঃ একটু একা থাকতে দাও! কি হইছে?
ওখানে কি? কোথাও যাও ঘুরে এসো,
তাড়ানোর কর্কট সুর শুনে ভাবতাম ;
হয়তো আমি ঘাড়ে চেপে বসা কোন ভুত!
ভেবোনা খুব দূরে নয় সঙ্গিহীন অবেলা,
নিদ্রাহীন নিশ্চুপ রাত কাঁদাবে তোমায়;
জানি খুঁজবে আমায় ঘোর নিশি রাতের তারায়!
কপালের টিপ লাল নয় নীল তোমার কি?
শোন কখনো আমায় উপদেশ দিতে এসোনা!
কি বুঝ তুমি হে? কিনে দিতে পারো হীরের হার!
খুব সোহাগে দিয়েছিনু আমি শঙ্খের মালা,
কথা শুনে ভাবি অসহায় আমি এটুক সাধ্য নেই!
খুব দূরে নয় টিপ দিতে গিয়ে কাঁদবে তুমি,
জানি খুঁজবে আমায় শঙ্খের মালা হাতে!
চিমটি কেটে বলেছি আমি ভাত খেতে এসো,
আমি খেলে খাবো তোমার কি? নিজে খাও গিয়ে।
তার নাম ভালোবাসা? নাহঃ এ আমার ভুল দেখা।
ভালোবেসে যাবো আজীবন ভরে জ্বালাতন করে।
সুঃখ খুঁজে নেব তোমার অগ্নিসম কর্কট সুরে।
খুব দূরে নয় কাঁদবে তুমি অঝোর ধারে,
জানি খুঁজবে আমায় অন্ন হাতে অনুশোচনায়।
জ্বালাতাম খুব বেলা অবেলায়,চঞ্চলতায়,ভালোবাসায়
সেই জ্বালানোটা হারিয়ে যাবে সন্ধ্যাবেলার সুর্যের সাথে।
উঁকি দেবে শুধু গভীর রাতের মিটিমিটি তারার সাথে,
তবুও বিশ্বাস আমার ভালোবাসো তুমি কর্কট সুরে !!!!!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




