somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী দিবস

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাঝে মাঝে অধীকার গুলি আমার কাছে খুব হাস্যকর মনে হয়। মালিকের কাছে চাকরের অধিকার? যাত্রীর কাছে রিক্সাওালার অধীকার? ধনীর কাছে ভিখারির অধীকার? গৃহকর্তীর কাছে গৃহকর্মী্র অধীকার? ঘোষখুর চাকুরী দাতার কাছে নিরপেক্ষ চাকুরি পাওয়ার প্রত্যাশা? কসাইয়ের ধারালো ছুরির কাছে অবলা জিবের আর্তনাদ? মালিকের দুধাল গাভীর কাছে বাছুরের দুধের অধীকার? জানি সবাই হাসছেন! হাসবেন না কেনো, কথা গুলি তো হাস্যকর বটে!

মালিক,যাত্রী,ধনী,গৃহকর্তী,চাকুরিদাতা,কসাই, সবাইকে যদি তাদের ঐ সব অধীকার প্রার্থীদের আবেগি অধীকার এর কথা বলেন তারাও ঠিক সুর মেলাবে, হয়তো কাঁদবে, মুখ দিয়ে পাওনার চেয়ে বেশীটুকু দিয়ে দেবে, আপনি যা বলতে পারবেননা অধীকার সম্পর্কে তারা আর বেশি বলবে। ঐসব ব্যাপারগুলি নিয়ে যদি কোন দিবস পালনের কথা বলা হয় তারা তার অগ্রে থাকবে ঘটা করে পালন ও করবে! কথা হল বাস্তবে তাদের মন মানসিকথা শূন্যের কোটায়। বাস্তব কথা হল সভ্যতা এতো পিছিয়ে আছে মানুষগুলির বহুরুপিতার জন্য।

বলছিলাম নারী অধিকার এর কথা। আজকে ৮ই মার্চ নারী দিবস বক্তারা বলছেন তো বলছেন, যদি প্রশ্ন করা হয় স্যার আজকে সকালে ম্যাডাম কে রান্নায় সাহায্য করেছিলেন? স্যার আজকের বিশেষ দিনে আপনার গৃহকর্মিকে একজন নারী হিসেবে মর্যাদা দিয়েছেন? বিশ্বাস করেন থমকে যাবেন!

যতই দিবস পালন করা হুক না কেনো আজো নারীরা অনেক পিছিয়ে আছে। সমাজ প্রেক্ষাপট বিশ্লেষন করলে ছবির মতো ভাসবে।তাই বলে আমি বলছি না একজন নারী ঠিক পুরুষের মতো বিচরন করবে। প্রাকৃতিগতভাবেই সৃষ্টিকর্তা নারীকে দুর্বলা করে সৃষ্টি করেছেন।আমি বলছি তাদের সম্মান করতে, তাদের মর্যাদা বাড়িয়ে দিতে।বদলাতে হলে প্রত্যেকটি মানুষ মানসিকথা বদলাতে হবে।

পুরু সমাজকে জড়ো করে বুঝানো যায়, কিন্তু নির্যাতিত বউয়ের শাশুড়িকে কে বুঝাবে? নির্যাতিতা নারীর স্বামীকে কে বুঝাবে?ইভটিজারকে কে বুঝাবে?ধর্ষিতার ধর্ষককে কে বুঝাবে?কে বুঝাবে পিতৃপরিচয় না দেয়া সেই নরপিচাষ কে?কে বুঝাবে সেই সব সমাজপতিদের অবলা নারিদের বিচারই যাদের হাস্যরস!

শুধু পালন নয় কাজ করতে হবে, মানসিকথা পরিবর্তন করতে হবে। নয়তো নারী অধীকার হাস্যকর হয়েই থাকবে। সমাজ প্রেক্ষাপট বলছে আমি এমন একজন অসহায়ের কথা বলছি ছুট্ট খাটো দোষগুলি যার মহাঁপ্রলয়ে রুপ নেয়,একটু শব্দ করে হাসলে রক্ষণশীলতার বাঁধ ভাঙ্গে,কষ্টে কান্না করলে অলক্ষুনে নাম হয়,বাচ্চা না দিলে/স্বামী ছেড়ে দিলে/স্বামী মরে গেলে যার অপয়া নাম হয়,সেই বন্দিনীর জন্য আমি আর কি চাইবো?

ভালোবেসে আজ শুধু অসহায়দের মুক্তি চাইবো !!!!
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×