
সময়ের প্রয়োজনে সেই অগোছালো তুমি,
অনেক বদলে গেছ, বদলে গেছে তোমার চারিপাশ ।
তোমার সেই অবুঝ ভালোবাসা,আজ এত্ত মলিন?
ভালবাসার সেই রঙ্গিন স্বপ্ন আজ ধূসর বর্ণিল !
ফুরিয়ে গেছে তোমার সব কবিতা,সেই মিষ্ট আবৃতি,
নিজেকে নিয়ে আজ খুউব ব্যাস্ত,একা একাই এত্ত পারো?
ভুলে গেছ একদিন আমার দিকে তাকিয়ে কথার পর কথা..!
সব গুলি আমি আজও ধরে রেখেছি, ভাবতে পার আট্কে আছি.।
তোমার সেই ধূসর ভালোবাসা,আজো আমায় শিহরিত করে.,
কুয়াসাচ্ছন্ন হয়ে আমার পথ আগ্লে দাঁড়ায়।
আমার অপরাধ তোমাকে একদা ভাবতাম কবির কবিতায়্,
ভাবতাম গায়কের মিষ্ট গানে, আর রাখালের বাঁশিতে !
আজ হতভাগার মতও তোমায় ভাবি গালে হাত দিয়ে..!
নিজেকে অনেক ছোট্ট করেছি, আজ এতটুকি সান্তনা.....!
বুকে হাত দিয়ে বলতে পারি আমার ভালবাসা ফুরিয়ে যায়নি.,
আমি বেচেঁ থাকবও আমার অফুরন্ত ভালবাসায়. ,
আর তুমি স্বার্থপরের মতও কল্প ছায়ায়.......!!!
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


