somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরের অপারগতার কাহিনী ।।

২৪ শে মে, ২০১৪ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক অনেক দিন আগে সত্যযুগে পৃথিবীতে এক মহান রাজা বসবাস করতেন।তার নাম ছিল ধনার্জুন।তিনি ছিলেন এই সমগ্র পৃথিবীর একচ্ছত্র অধিপতি।তার রাজকোষ মহামুল্যবান ধনরত্ন,সোনাদানায় পরিপূর্ণ ছিল।হাতিশালে হাতি,ঘোড়াশালে ঘোড়া,আর গবাদি পশু যে কত ছিল তার কোন লেখা-জোখা নেই।
বড়োলোকের খেয়াল বলে একটি কথা প্রচলিত আছে।তো আমাদের এই রাজারও একদিন এমন এক অদ্ভুত খেয়াল মাথায় চাপল।রাজা প্রতিজ্ঞা করলেন তিনি এই পৃথিবীর অন্তত একজন মানুষকে পরিপূর্ণ ভাবে সুখি তথা সন্তুষ্ট করবেন।তো আর কি?রাজার ইচ্ছে বলে কথা,রাজ্য জুড়ে হই-হই,রই-রই পরে গেল।কে হবে এই সৌভাগ্যবান ব্যাক্তি,যাকে স্বয়ং রাজা ধনার্জুন সব দিক থেকে সন্তুষ্ট করবেন,কে হবে পৃথিবীর সবচেয়ে সুখি ব্যাক্তি যার জীবনে আর কোন চাহিদা থাকবে না।রাজ্যের বিভিন্ন দপ্তর,উপদপ্তর নানা গবেষনা করে এক ভিখারিকে নির্বাচিত করল।
রাজা সেই ভিখারি কে উত্তম পোশাক-পরিচ্ছদ,সুরম্য অট্টালিকা,সুন্দরী-পবিত্র স্ত্রী,উপযুক্ত দাসদাসী এবং অগণিত ধনসম্পদ দান করলেন।এভাবে পথের ভিখারি নিমেষে গন্যমান্য ব্যাক্তিতে পরিণত হল।ভিখারির আর কোন চাহিদা ছিল না,সে তার সব কিছু নিয়ে সন্তুষ্ট ছিল।রাজা নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে পেরে গর্বিত হলেন।
(আমি এর পরের কাহিনী অতি সংক্ষেপে বলে যাব।আশা করি বিবেচক পাঠকেরা নিজ গুনে ক্ষমা করবেন।)
কিন্তু এর কিছুদিন পরেই ভূতপূর্ব ভিখারি আর বর্তমানে সর্বসুখী মানুষটি নানা চাহিদায় আক্রান্ত হলেন।রাজা তার চাহিদা মেটাতে তার সম্পূর্ণ রাজ্যটাই দিয়ে দিলেও ভিখারি কিছুতেই সন্তুষ্ট হলো না বরং তার চাহিদা দিন দিন বাড়তেই লাগল।
রাজত্ব হারিয়ে রাজা পথে,পথে ঘুরতে লাগলেন।পৃথিবীর শুধু মাত্র একজন মানুষকে সন্তুষ্ট না করতে পারায় রাজার আত্বগরিমায় অনেক আঘাত লাগল।তিনি দুঃখিত এবং রাগান্বিত হলেন।তিনি ঈশ্বরকে উদ্দেশ্য করে বললেন,"হে ঈশ্বর,শুধু আমি কেন?তোমার নিজেরও ক্ষমতা নেই যে একজন মানুষ কে চাহিদাশুন্য করতে পার।"রাজার এই কথা ইশ্বরকে অনেক বিচলিত করল।
ঈশ্বর রাজাকে বললেন একজন মানুষকে খুজে দিতে,ঈশ্বর নিজেই যাকে চাহিদাশুন্য সুখীমানুষে পরিণত করবেন।তবে এখানে শর্ত নির্ধারণ করা হল যে ইস্বর কোন অলৌকিক পন্থায় মানুষের মানসিক অবস্থার কোন পরিবর্তন করতে পারবেন না।
এরপর রাজা একজন বিত্তবান মানুষ কে নির্বাচিত করলেন এবং তার ধন-সম্পদ,সুখ-সমৃদ্ধি অনেক গুন বাড়িয়ে দিলেন।তবুও লোকটির চাহিদা শেষ হোল না বরং বাড়তে লাগল।
তখন ইশ্বর সেই নির্বাচিত লোকটিকে ডেকে বললেন,"কি পেলে তুমি আর কিছুই চাইবে না,তোমার চাহিদা সম্পূর্ণ নিবারিত হবে।"অনেক ভাবনাচিন্তার লোকটি বলল,"হে মহামান্য ইশ্বর আমি নিশ্চিত নই তবে আমার মনে হয় আপনার সমস্থ ঐশ্বরিক শক্তি একান্ত নিজের করে পেলে হয়ত আমার আর কোন চাহিদা থাকবে না।"
কিন্তু নিজের সমস্ত ঐশ্বরিক ক্ষমতা কোন একজন মানুষকে দিয়ে দেওয়া একটি অসম্ভব ব্যপার হওয়াই কোন একজন মানুষকে চাহিদাশুন্য করা স্বয়ং ইস্বররের পক্ষেও সম্ভব হয় নি।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৪ সকাল ১১:৩৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×