somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় গল্পঃ রক্ত-মাংশের গল্প

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ রঘুর মন খুব ভাল।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ যা কামিয়েছে তা দিয়ে অনায়েসে সামনের দুই দিন কাটাতে পারবে সে।অর্ধেক শেষ হওয়া সিগারেটটা টানতে,টানতে সে ভাবে পুরোনো দিনের কথা,যখন সে নিজের পায়ে দাড়াতে পারত,যখন তার নিজের বাড়ি ছিল,পরিবার ছিল।আজ তার কিছুই নেই।এমন কি নেই স্বাভাবিক অঙ্গ-প্রত্যঙ্গও।তার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন,আরেক পা থেকেও নেই।সেই সারহীন ল্যাংচানো পা নিয়ে কাঠের ছোট্ট তিন চাকার গাড়িতে বসে থাকে সে,কখনো ছবির হাট,টিএসসি কখনো বাংলা একাডেমী,কার্জন হল,শহীদ মিনার।অবশ্য শুক্রবার গুলোতে চলে যায় কোন মসজিদের সামনে।

এই কাঠের গাড়িটাই এখন তার সংসার,ব্যাবসাস্থল আর মূলধন হচ্ছে ব্যাধি।সিগারেটটা শেষ করে কাথামুড়ি দিয়ে শুয়ে পরে সে।রাতে সে ঘুমায় কার্জন হলের সামনের রাস্তায়।তার মত আরো অনেকেই ঘুমায় এখানে।সবাই মোটামুটি তার পরিচিত।বেশীরভাগ তার মত ভিক্ষা করে,কেও কেও রাস্তার ফেলে দেওয়া জিনিসপত্র কুড়ায়,দুইটি মেয়েও অবশ্য আছে,তাদের দেখে ঘেন্না লাগে রঘুর।একটু রাত হলে সেজেগুজে রাস্তায় বসে থাকে মাগীরা।মাঝে মাঝে রিকশা এসে থামে,দরদাম ঠিক করে নিয়ে যায় তাদের,কখনো,কখনো মাইক্রোও থামতে দেখেছে সে।"ছেনাল মাগী,কাম কইরা খাইতে পারস না?লজ্জা-শরম নাই?"মনে মনে ওদের গাল দেয় সে।সে নিজে অবশ্য ভিক্ষা করে,কাজ করার সাধ্য নেই বলে তাই।তাছাড়া একসময় দুহাতে কত টাকা কামিয়েছে সে,কতটাকা উড়িয়েছে,শালার পা দুইডা খালি নাই বইলা,নইলে এই দুনিয়ায় টাকা ক্যামনে কামাইতে হয় তা রঘু জানে।কম তো দেখেনি রঘু,টাকা আর মেয়েছেলে,ধরতে জানলে এ তো কতই পাওয়া যায়।
এখন শারীরিক ভাবে অক্ষম একজন মানুষ সে,অন্যদের দয়ার উপর নির্ভরশীল।কিন্তু একসময় তার দয়া পেতেই অনেকে উন্মুখ থাকত।হঠ্যাত হাসি পায় তার,একটা সামান্য ছুরি অথবা খেলনা পিস্তল কিভাবে একজন সক্ষম মানুষকে মুহূর্তে অসহায় বানিয়ে দেয়।কত শক্তিমান মানুষকে সে নতজানু হতে দেখেছে,নিজহাতে কত মানুষের শরীরে ছুরি বসিয়ে দিয়েছে,কত মানুষকে করেছে সর্বস্বান্ত,মেয়েদের গা থেকে খুলে নিয়েছে গয়না।আহ,কি দিন যে ছিল।
বাড়ি থেকে পালিয়ে এসে কমলাপুর রেলওয়ে ষ্টেশনে আশ্রয় নিয়েছিল সে।তারপর,টোকাই থেকে ছিচকে চোর,তা থেকে ছিনতাইকারী।একদিন ছিনতাই করতে গিয়েই পুলিশের তাড়া খেয়ে দৌরে পালানোর সময় চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে তার আজকের এই পরিণতি।
এসব আবোলতাবোল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পরে সে।

চলবে........
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×