somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের পাড়ায় ফুটবলের ভবিষ্যৎ

১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মফস্বলের পোলাপান আমরা। কম্পিউটার নাই ফুটবল খেলি সত্যিকার মাঠে। ইন্টারনেট নাই, ব্লগ লিখতে পারি না।
কিন্তু যার মাঠে ফুটবল খেলি, সেই রহমান চাচা বড় চামার। বিনা কারণে দোতলার বারান্দায় এসে খ্যাচখ্যাচ করে। "ঐ পোলাপান, ল্যাখাপড়া নাই তোমাগো? দিনরাত খালি বল পিটাও? বাপমায় জানে যে ল্যাখাপড়া ফালায়া বল পিটাও? খাড়াও, দিতাছি বিচার!"
এইসব খ্যাচখ্যাচ আমরা আমল দেই না, কিন্তু মাঝে মাঝেই আমাদের বল বাজেয়াপ্ত করে রাখে লোকটা। ফুটবল খেললে মাঝে মাঝে তো ওর বাড়িতে বল পড়বেই, বলেন, যদি মাঠের পাশেই বাড়ি বানিয়ে রাখে?
সবই সহ্য করে যাই আমরা। আমাদের পাড়ায় এই একটাই মাঠ। আর কোথায় যাবো বলেন?

কিন্তু একদিন আমাদের খেলায় দেখা দেয় বিশাল গোলযোগ। বড়লোকের ছেলে টাটা ভাই একদিন আমাদের ফুটবল খেলার মাঝখানেই এসে তিনটা তিনটা ছয়টা স্ট্যাম্প গাড়েন। সাথে একগাদা ভিনপাড়ার পোলাপান।
"আমরা এখানে ক্রিকেট খেলতে চাই।" টাটা ভাই মিষ্টি হেসে বলেন।
আমরা মুখ গোমড়া করে বলি, "আমরা এইখানে ফুটবল খেলি তো!"
টাটা ভাই আরো মিষ্টি হাসেন। "পারলে খ্যালো, বাধা নাই!"
আমাদের তর্কের মধ্যে রহমান চাচা বেরিয়ে আসেন বাড়ি ছেড়ে। "বাবা টাটা! ক্যামন আছো বাপধন? দ্যাশে আসলা কবে?"
টাটা ভাই ব্যাট ফেলে কদমবুসি করেন। "চাচাজি! এই তো কয়েকদিন আগে।"
রহমান চাচা খুঁটিয়ে স্ট্যাম্পগুলি দেখেন, তারপর ব্যাটগুলি দেখেন, তারপরে নিজের বাড়ির জানালার কাঁচগুলি দেখেন ভবিষ্যৎ ক্ষয়ক্ষতির হিসাব করার জন্য। আর তখনই দ্যাখেন যে তার সুন্দরী মেয়ে পুতুল বারান্দায় দাঁড়িয়ে গা মোচড়াচ্ছে আর টাটা ভাইয়ের দিকে কটাক্ষপাত করে যাচ্ছে। তিনি দুয়ে দুয়ে চার মিলান।
"ক্রিকেট খেলবা বাবা টাটা?" মধুর গলায় বলেন তিনি।
"ইচ্ছা তো ছিলো আঙ্কেল। কিন্তু .. ..।" মলিন গলায় বলেন টাটা ভাই।
"কিন্তু কিসের বাবা কিন্তু কিসের? বড় মানুষের বড় পোলা তুমি, তুমি এই মাঠে খেলবা এইটা তো আমার সৌভাগ্য। এই গুড়াগাড়া পোলাপান কোন ঝামেলা করলে আমারে বলবা, বাইরাইয়া এগুলির হাড্ডি ভাঙ্গুম!" রহমান চাচা কটমটিয়ে তাকিয়ে আমাদের ছাই করেন।
টাটা ভাই দিলখোলা হাসেন। "আরে না না। ওরা তো এ পাড়ারই সন্তান। ওদের সাথেই ক্রিকেট খেলবো আমি। ওরা বল করবে, আমি ছক্কা মারবো। ওরা ব্যাট করবে, আমি এক বলে তিন স্ট্যাম্প গুঁড়া করবো। ওরা না থাকলে খেলে মজা কী বলেন?" টাটা ভাই সি্নগ্ধ হাসেন আমাদের দিকে চেয়ে।
আমরা ঢোঁক গিলি।
রহমান চাচা গ্যালগ্যাল করে হাসতে হাসতে একবার পুতুলের দিকে তাকিয়ে কী যেন বলতে যান, কিন্তু তার আগেই টাটা ভাই গম্ভীর হয়ে যান। "কিন্তু চাচা, আপনি যদি চান আমরা এখানে খেলি, বিশেষ করে আমি এখানে খেলি তা-ই যদি চান আপনি," একবার পুতুলের দিকে আড়চোখে তাকিয়ে জিভ বার করে ঠোঁট চাটেন টাটা ভাই, "তাহলে আমাদের কিছু শর্ত পূরণ করতে হবে। বুঝতেই পারছেন, আড়াই হাজার টাকার খেলাধূলার সরঞ্জাম এখানে এনে খেলবো, কিছু শর্ত তো আপনাকে মানতে হবে।"
রহমান চাচা হাত কচলাতে কচলাতে বলেন, "কী শর্ত বলো বাবা বলো।"
টাটা ভাই গলা খাঁকরে বলেন, "খেলতে খেলতে তো আমাদের পিপাসা লাগবে। পানি খেতে হবে। ঘাম বের হবে, হাতমুখ ধোয়া গোসলের জন্য পানি লাগবে। আরো বিশদিন দেশে আছি আমি, এই বিশদিন আমাকে মাঙনা পানি দিতে হবে।"
রহমান সাহেব একটু কাঁচুমাচু হন। ওনার বাসায় পানি চাইলে উনি পানি দ্যান না, বলেন ওনার দোকান থেকে পেপসি কিনে খেতে। আমরা মাঝে মাঝে তা-ই করি, কী করবো, তেষ্টা।
টাটা ভাই ভুরু নাচান। "কী চাচা, রাজি?"
রহমান চাচা বিগলিত হেসে বলেন, "রাজি না মানে? তোমাকে আমি গ্যালন গ্যালন পানি দিবো। নতুন একটা পুকুর কাটাচ্ছি ঐ পাশে, তোমাদের জন্যই তো। আর খাওয়ার পানির কথা ভাইবো না বাবা, ঐ যে আমার নারিকেল গাছ. তোমাদের ডাব পাইড়া খাওয়াবো। এই পোলাপানগুলি খুব ভালো যাব পাড়তে পারে, তুমি খালি কষ্ট কইরা আওয়াজ দিবা, ওরা পটাপট পাইড়া আনবে। আর যদি সব পানি শেষও হয়ে যায়, আমি পাশের বাড়ির মনার মার কাছ থেকে পানি কিনে এনে খাওয়াবো তোমাকে। তবু খ্যালো বাবা।"
আমরা একবার হাঁকরে পুতুলের দিকে তাকাই, একবার তাকাই রহমান চাচার দিকে, তারপর তাকাই টাটা ভাইয়ের দিকে। টাটা ভাই হাসেন। আমাদের কলিজা শুকিয়ে আসে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×