আজকে এসে টের পেলাম যে সবের্াচ্চ ব্লগারদের তালিকার ঝুল বাড়ানো হয়েছে, এখন আমাকেও এখানে দেখা যায়। আরো টের পেলাম যে বাহাত্তরখানা পোস্ট মেরে দিয়েছি, এটা তেয়াত্তরতম হবে। কম নয়! ভাবছি আবঝাব ফ্লাডুপনা করে আজকালের মধ্যেই সেঞ্চুরি হাঁকিয়ে দোবো।
তো, সেঞ্চুরি করলে আবার এখানে কিচ্ছা বলতে হয়। ঐ ব্যাটা বখারাম হীরক লস্করের চালু করা ঠাঁট। সবাই কিছু না কিছু বলে। আমিই বা বাদ যাই কেন।
আপনারা একটু কষ্ট করে বলেন আমার শতক বক্তৃতায় কী শুনতে চান। এতে করে হয়তো দুয়েকটা মন্তব্য পাবো (আপনারা খালি কান্টামি করেন মন্তব্য নিয়ে), আর আমারো শতক বক্তৃতা কম্পোজ করতে সুবিধা হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



