somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুষ্কুমার রায়ের ছড়া 001

২৫ শে মে, ২০০৬ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জংলাদেশের গপপো বলি শোনো,
না, সেখানে রাজা তো নেই কোন
মন্ত্রী নামের আজব কিছু প্রাণী
সে দেশ চালায়, এমন কথাই জানি।
কিন্তু রাজা নেই সে কেমন দেশ?
পাত্রমিত্র চুলকে মাথা শেষ
বিদূষক এক চুলকে মাথা কয়
"নামের রাজা, কামের রাজা নয়
এমন রাজা সিংহাসনে তুলে
চুকিয়ে ল্যাঠা সমস্যা যাও ভুলে।"

মন্ত্রী যিনি গোটা পালের গোদা
চক্ষু দুটি ভাবের ঝোঁকে মোদা
কোন সে টোলের পন্ডিতেরে ডাকি
কন, "হে রাজন, প্রণাম কোথা রাখি?"
মন্ত্রীসকল মস্ত সেলাম ঠুকে
হাসলো। রাজার ল্যাঠাও গেলো চুকে।

টুলো রাজন কাজ তো না পায় ঢুঁড়ে
মর্জি হলে বেড়ায় সে যে ঘুরে।
রাজ্যে যত বেসরকারি টোলে
বক্তিমা দেয় একঘেয়ে সব বোলে।
পার্বণে আর উৎসবে দরবারে
সবাই মিলে দেখতে আসে তারে।
সেলাম ঠোকে, প্রণাম করে পায়
এমন করেই রাজার সময় যায়।

হঠাৎ করে কী যে বিপদ হোলো
রাজন বুঝি অসুখ করেই মো'লো
পঙ্খীরাজে চাপিয়ে নিয়ে তায়
ভিনদেশেতে বদ্যিধামে যায়।

জংলাদেশের মানুষ শুধু ভাবে
এমন করেই রাজন আসবে যাবে
একটা গেলে আরেকটাকে ধরে
বসিয়ে দেবে সিংহাসনের পরে।
রাজার মতো রাজন পাবো কবে?
দেশটা তবে শান্তিসুখে রবে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আমার মন খারাপ, ফুল দিয়ো=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই মে, ২০২৬ দুপুর ২:৫৮



অকারণে মন ভালো না আজ
তুমি কোথায়?
এসো এক গুচ্ছ রঙ্গন নিয়ে
বাঁধো আমায় ভালোবাসার সুতায়।

অকারণে ভালো লাগে না কিছু;
তুমি কই গেলে?
রক্ত রঙ ফুল নিয়ে এসো;
উড়ো এসে মন আকাশে - প্রেমের ডানা মেলে।

কী... ...বাকিটুকু পড়ুন

সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১২ ই মে, ২০২৬ বিকাল ৩:৫৫


সূর্যমুখী
অন্যান্য ও আঞ্চলিক নাম : রাধাপদ্ম, সুরজমুখী (হিন্দি)
সংস্কৃত নাম : আদিত্যভক্তা, সূর্যকান্তি, সূর্যকান্তিপুষ্প
Common Name : Sunflower, Common sunflower
Scientific Name : Helianthus annuus

সূর্যমুখী একটি বর্ষজীবী ফুলগাছ। সূর্যমুখীকে শুধু ফুলগাছ বলাটা... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×