সেই দিনগুলোর কথাই বলছি যে দিনগুলোতে একসাথে খেলেছি আমি জুই,বেলী ও তাসনুভা আপু। পুতুল, হাড়ি-পাতিল, কারেন্ট চলে গেলে কানামাছি এসব ছিল আমাদের খেলা। যদিও ওদের আনেক পুতুল ছিল কিন্তু প্রথম দিকে আমার কোন পুতুল ছিল না। আমার একটা লাল বড় কর্ডলেস ছিল সেটাকেই কাপড়-টাপড় পড়িয়ে পুতুল বানাতাম

। পরে অবশ্য কাপড় দিয়ে একটা বানিয়েছিলাম। আমার ছিল মাত্র একটা পুতুল কিন্তু ওদের ছিল পুরো ফ্যামিলি। এটা নিয়ে আবার জুই আমাকে বলত তোমার পুতুল কি বিয়ে করবে না

! সারা জীবন হিমু হয়ে বসে থাকবে নাকি! বাসায় মিষ্টি আনলে ঊপরের প্যাকেট টা রেখে দিতাম পুতুলের ঘর বানানোর জন্য। আর ঝগড়া-ঝাটি ত ছিলই। বেলী ছিল সবার ছোট। ও বেশি ঝগড়া করত। বড় বড় ময়লাওয়ালা নখ থাকত সব সময় যা দিয়ে খামচি মারত আর ও খামচি মানেই ইনফেকশন। যখন পুতুল হাড়ি-পাতিল খেলার বয়স শেষ তখন বেলী আমাদের সাথে কম আসত। ও খেলত আমাদের পরবর্তী জেনারেশন আখি, রিপ্তি, বিভার সাথে। পিচ্চিদের লিডার ছিল বেলী আপু। বেলী আপুও মজা করে ওদের ওপর মুরুব্বিগিরী ফলাত। জুই,বেলী রা চলে গেছে এখন ওদের গ্রামে। তাসনুভা আপু আর আমরা একসাথে থাকলেও সে এখন ভার্সিটিতে পড়ে। ক্লাস থাকলে ৩দিনেও মনেহয় একবার দেখা হয় না। শুনেছি ঈদের কিছুদিন আগে নাকি বেলীর বিয়ে হয়েছে সিংগাপুর প্রবাসী ছেলের সাথে। বেচারির পড়া-শুনা ভাল লাগত না। রান্না আর সেলাই করতেই বেশী পছন্দ করত। কত দুপুর যে কাটিয়েছি ওর সাথে।

ও সেলাই করত আর আমি পাশে বসে গল্প করতাম আর দেখতাম।
অনেক মিস করি সেই দিনগুলি,

ভূলে যেতে চাই না তবে ফিরেও পেতে চাই না সেই দিনগুলি। শুধু বসে বসে স্ম্বতি রোমন্থন করতে চাই।
বেলী, সুখী হও, সুন্দর হোক তোমার জীবন। শুভকামনা রইল সবসময়ের জন্য
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭