আচ্ছা ধ্রুব এখন কি করছে, ফোন দিয়ে দেখবো...নাহ থাক। আমি-ই বা কী! গন্ডারের চামড়া! এত অপমান যে মানুষটা করলো তাকে নিয়েই এত ভাবনা! নাহ, দূর করতে হবে। কি আজব! ঘন্টার পর ঘন্টা আমি অনায়াসে পার করে দিতে পারি ধ্রুবকে ভেবে, শুধু ধ্রুব কে ভেবে! কী আছে ছেলেটার মাঝে (?) সে তো আমাকে এতটা প্রাধান্য দেয় না। নিষ্ঠুর আচরন-ই শুধু করে। সুধুই কি নিষ্ঠুর! অদ্ভুত, রহস্যময় আচরন করেছে ধ্রুব। যখন মন চেয়েছে ভালবেসেছে....নাকি অভিনয় করেছে। কে জানে... তবে যাই হোক আমি তো সত্যি সত্যিই ভালবেসেছিলাম ওকে। তবে কেন।
নাহ আর ভাববো না ওকে নিয়ে। বললেই কি হয়ে গেলো! কি করে আমি ভুলে যাই ঘন্টার পর ঘন্টা তপ্ত দুপুরে রোদের মাঝে দুজনের খুনসুটি অথবা ঝুম বৃষ্টির মাঝে রিক্সার হুড তোলা নিয়ে ঝগড়া। কি করে ভুলে যাই এক প্লেটে ফুচকা নিয়ে কাড়াকাড়ি। আমি বেশী খাই বলে শেষে পেটুক বলে আমাকে খেপানো, কি করে ভুলবো আমি!
কে বুঝবে আমার সেই দম বন্ধ করা সময়গুলো যখন আমার পুরো পৃথিবী ছিলো অন্ধকার। আমি কাউকে শান্তনা দিতে পারিনা এবং কখনই কারো কাছ থেকে শান্তনা আশা করিনা, কখনই না। আমি মনে করি নিজের শান্তনা নিজে ছাড়া আর কেউ ভাল দিতে পারেনা। আমার ভাল থাকা আমাকেই খুজে নিতে হবে।
ধ্রুব, তুমি যখন উজ্জল ভবিষ্যতের পথে হাটছো তখন আমি হতাশার অন্ধকারে তলিয়ে গিয়েছিলাম ছিলাম। আমি নিজেই আবার ভেসে উঠেছি। কীভাবে জানো? এতে তোমারই অবদান বেশী। বেশী নয় পুরো অবদানই তোমার। তোমাকে দেখে শিখেছি। শিখেছি কি করে অবলীলায় মানুষ দিব্যি পাল্টে যেতে পারে, একটি অধ্যায় পুরো বন্ধ করে অন্য অধ্যায়ে প্রবেশ করতে পারে। হ্যা তোমার মতন আমিও পাল্টে গেছি তবে পুরোপুরি নই। আমি অনেক আবেগী একটি মেয়ে। জানি জীবনে বাস্তবতার বেগের কাছে আবেগের মূল্য খুবই তুচ্ছ। আমি আমার তুচ্ছ জিনিস নিয়েই থাকতে চাই। আমি সারাটি জীবন আবেগী মেয়েটি হয়েই থাকতে চাই। তোমার জন্যে মনের মাঝে একটি সফট্ কর্নার ছিলো। একদিন এক বন্ধু তোমাকে নিয়ে খারাপ একটি মন্তব্য করেছিলো যার জন্যে খুব কষ্ট পেয়েছিলাম। তবে সেই সময় এখন আর নেই। তোমার জন্যে সব দরজা বন্ধ তবে সামনে তোমাকে পেলে কিছু প্রশ্ন ছিলো যার উত্তর দেবার ক্ষমতা জানি তোমার নেই। আর নেই বলেই তুমি কখনো আমার সামনে এসে দাড়াতে পারবেনা। মনে রেখো একদিন ঠিক বুঝতে পারবে, আফসোস করবে এবং সেদিনই তোমার শাস্তি তুমি পাবে। অভিশাপ দিচ্ছি না তোমার ফল এটা, পাপ্য তোমাকে নিতেই যে হবে।
সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। ভর দুপুরে ধুব'র উদ্দেশ্যে ঠিকানা বিহীন চিঠি লিখে শেষ করে জানালা দিয়ে তাকায় সারাহ্। সামনের টিনশেড বাড়ীর হাসনাহেনা গাছটিতে ফুল ফুটেছে। তার পরেই সীমানার পাচিলের উপর দুটি কাক ভিজে চুপসে গেছে। একটি অন্যটিকে ঠোট দিয়ে পালক টেনে দিচ্ছে শুকানোর আশায়। ওর দৃষ্টি চলে গেলো তারও ওপারে......। জানালার পাশেই একটি কাকের কর্কশ স্বরে ডেকে ওঠায় সম্বিৎফিরে পায়। ঠিক করে অন্যসব চিঠির মত এটিকে পুড়িয়ে ছাই বানিয়ে না উড়িয়ে নৌকা বানালে কেমন হয়। ভাবতে ভাবতেই নৌকা বানিয়ে ছেড়ে দেয় টিনশেড বাড়িটির পাচিলের মধ্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



