সেদিন কলেজ থেকে ফেরার সময় বাস থেকে নেমে হেটে বাসায় ফিরছিলাম। দেখি এলাকায় CP'র দোকান দিয়েছে। ভাবলাম ভালই ত এলাকায়-ই একটা ব্র্যান্ড। পরে আরেকদিন ফেরার পথে ভাবলাম আজকে কিছু নিয়ে যাই কিন্তু দুইটা বেজে গেছে ফিরতে ফিরতে, দোকান আর খোলা পেলাম না। আমার আবার কোন কিছুর কথা মনে হলে সেটা না হওয়া পর্যন্ত শান্তি নাই আর সেটা যদি হয় খাবার, তবে তো কথাই নাই(!)
যাইহোক আরেক দিন দেখি খোলাই পেলাম। ঢুকলাম দোকানে। বললাম দুইটা চিকেন ফ্রাই আর দুইটা সসেজ দিতে। আমি এর আগে একবার-ই CP তে খেয়েছি সেটা উত্তরায়, সসেজ আর চিকেন বল। যাগগে মনের আনন্দে পেট ভরা খিদে নিয়ে বাসায় আসলাম। চিন্তা করলাম এখন রান্না করা লাগবে তার পরে খাওয়া। সসেজটা খেয়ে নেই পরে ঝটপট প্রেসারকুকারে খিচুড়ী বসাই, চিকেন ফ্রাই দিয়ে খাবো।
যেইভাবা সেই কাজ। কিন্তু সসেজ মুখে দিয়ে.....এত ঝাল এত ঝাল....
গেলার পরে বুঝলাম, ওরে বাবারে বাবা.....এতঝাল....এত ঝাল....এত ঝাল....দাড়ান একটু পানি খেয়ে আসি।
আর স্বাদটাও ভাল লাগেনাই আমার কাছে। মনে হয়েছে ম্যাগী নুডুলসের মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলো মুরগী ! যাগগে, তার পরে আরেকটু খেয়ে মনে হল মাংসের ভিতরে কেমন নরম নরম.....মনে হচ্ছিলো কাঁচা রয়ে গেছে। !
মাংসের ব্যাপারে আমি কাঁচা বলে বলেও খেয়ে ফেলতে পারি, একটু ঘিন্না ঘিন্না লাগে তার পরে কিভাবে যেনো খেয়ে নিই! ঐদিনও তাই করলাম। তবে CP'র চিকেন ফ্রাই আর খায়েশ নাই! আসলে কোন জায়গারটা-ই নাই তেমন!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



