somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিখতে না পারার যন্ত্রনা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা সময়ে সারাক্ষন ব্লগিং করাটাই ছিল নেশা, ধ্যান-জ্ঞান । বকা কম খাইনি এই ব্লগে পড়ে থাকার জন্যে। ভাইয়ার চোখকে ফাঁকি দেয়ার চেষ্টা করে চুরি করে করেও ব্লগে এসেছি । লেখালেখির প্রবল আগ্রহ থেকেই এসেছিলাম ব্লগে। একপর্যায়ে সেটা নেশা হয়ে দাড়িয়েছিল। আমার কত বিকেল গড়িয়ে যে সন্ধ্যা হয়েছে এই ব্লগে পড়ে থেকে তার হিসেব নেই। কিন্তু সে সব-ই অতীত হয়ে গেছে।

মনে হচ্ছে ফিকে হয়ে গেছে ব্লগের নেশা। লিখতে পারিনা এখন আর আগের মত। এমনও সময় ছিলো চলতে ফিরতে যা ঘটতো তা নিয়েই লিখে ফেলতে পারতাম। এখন দু'দিন তিন দিন বা দিনের পর দিন ভেবেও পাইনা কি লিখবো, কিভাবে লিখবো। পুরনো সেসব পড়ে আফসোস করি আর শান্তনা দেই নিজেকে।

এই না লিখতে পারাটাও একটা যন্ত্রনা। অসহ্য যন্ত্রনা এটা। ব্যাপারটা এমন ঠান্ডা লেগে গলা ভেংগে গেলে গলা দিয়ে কোনই আওয়াজ বের হয়না। তখন কাউকে গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে হাজার চেষ্টা করেও যেমন বোঝানো যায় না! খুব কষ্টকর সে সময়টা। এই না লিখতে পারাটাও আমার কাছে সেরকম কষ্টকর।

একদম ফাঁকা সব। একটা সময় প্রচন্ড হতাশায় ডুবে ছিলাম তখনো থেমে যায়নি লেখা লেখি। কষ্ট পেতে পেতে সেটাকেই স্বাভাবিক ধরে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি কষ্ট পাওয়া বা কষ্টের অনুভুতিটাই বরং এখন বেশী ভাল লাগে। পৈশাচিক এক আনন্দ আছে এতে, সেটা যে না বুঝে তাকে বোঝানো যাবে না। আবার কখনো ভেংগে পড়তাম। সেটাতেও এক ধরনের আনন্দ আছে। এখন মনে হয় কোনটাই নাই আগের মতন। একদম ফাঁকা। অনুভূতিহীন!

জীবনের কিছু কিছু হিসাব আছে যা মেলাতে পারলাম না। কিছু কিছু প্রশ্ন আছে ধোঁয়াশার মাঝে ঘুর পাক খায়। হয়ত সেগুলো সেখানেই থাকবে। থাকুক সেসব। স্বপ্ন নাকি বড় দেখতে হয় তাহলে যা চাওয়া হয় তা না পেলেও কিছুটা হলেও পাওয়া যায়। কিন্তু আমি এখন আর সে কথা মানতে নারাজ। স্বপ্ন যত বড় হবে তার ধাক্কা তত বেশী হবে, না পাওয়ার কষ্ট তত বাড়বে। তাই এখন আর তেমন চাওয়া নেই। চাওয়া কম থাকলে নাকি জীবনটা সহজ হয়, তখন যা পাওয়া যায় তাতেই খুশী থাকা যায়। দেখি সে পথেই হেটে.....।

কোথা থেকে কোথায় চলে গেলাম! অপ্রাসঙ্গিক কথা কেন বলছি। আসলে লিখতে বসার আগে হুড়মুড় করে মনে হয় সব মনে হয় সব বলি। কিন্তু বসার পড়ে আর খুজে পাইনা কী লিখবো, কী বলবো।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×