সেই গাঁয়ের মানুষেরা পুরো শীত কেবল গল্প করে কাটাত।
কুয়াশাকে শোনাত রোদের গল্প; সরিষা ক্ষেতে বসে ঘানির গল্প।যত শিশু জন্মাত শীতে, যত মানুষের গোর খোঁড়া হত, সমস্ত গল্পে গল্পে ভরে যেত: সুখ আর কান্নার নানান রঙা গল্প। সেইসব গল্প কি আর ফুরায়? দুই হাজার বারো বছর ধরে চলতে লাগল। দুই হাজার তেরোতম যে শীত আসার কথা, তার জন্যে শুরু হলো আগ্রহী আয়োজন। কিন্তু শীত আর আসে না। উত্তরের বাতাসে ভেসে এলো অন্য ঋতুর অন্য গান।
এখানে আর শীত নামে না।তাই সব গল্প ফুরায়ে গেছে। সারা বছর মানুষ গান গায়; সারা জীবন জুড়ে , শতাব্দী শতাব্দী ধরে কেবল শীতের নাম করে হিম-শীতল গান বাঁধে; যুগ যুগ বু'জে থাকে চোখ।
তিনশ' সাতাইশ বছর আগে শেষ শীতের শেষ গল্পটি ছিল:
একবার পুবের সাথে পশ্চিমের ভীষণ বিবাদ বাঁধে। সূর্যের মহাবিপদ। কারণ পুবে উঠে রোজ পশ্চিমে ডুব দিতে হয়।পুব বলে পশ্চিমে আর গিয়ে কাজ নাই, থাকো আসমান জুড়ে। পশ্চিমের কথা হলো দিনকয়েক ঘুমাও আমার কোলে, পুবে ফিরে যাওয়ার দরকার নাই কোন। সূর্য যখন পশ্চিমে বন্দী থাকে, সারা দুনিয়া অন্ধকারে ডুবে যায়। আবার পুবে বাঁধা পড়লে টানা রোদে দুনিয়ার যত নদী শুকায়ে যায়, গাছেরা মরে কাঠ।উত্তর-দক্ষিণ-ঈষাণ-অগ্নি বসল সভায়। এই দুইজনের সমঝোতা হওয়াটা সবচাইতে দরকার।
বহু বহু দিন পরে যখন সমঝোতা হল, ততদিনে সারা দুনিয়া মরে গেছে। কোন গাছ, জল কিংবা জনমানব নাই। সব দেখেশুনে আহত, মর্মাহত সূর্য নিজেকে কোটি টুকরা করে মিলায়ে গেল মহাশূণ্যে।
চাঁদ নিভে এল।
ঘোর অন্ধকারে, সূর্য-চন্দ্রবিহীন
পুব আর পশ্চিম একাকার হয়ে, গলে পচে
বিকট গন্ধ তুলে, ফুরায়ে গেল।
ছবি: রফিকুল ইসলাম অনীক
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।