লোকটা এমন দিনে হঠাৎ অমন মরে গেল!
কতোবার, কতো হাজার সমুদ্র-মরণ তাকে ডেকেছে; ডুমুরের ছায়া পার হয়ে অজস্র হলদে প্রজাপতি, কবধ মৌমাছি, বিষন্ন মাছের চোখ, এমন অসংখ্য তাকে আলো ভুলে ভালোবেসেছে।
তবু সাগর-নদী-জলহীন শুকনা আকাশের তলায়, চিরকাল পিছনে ফেলে যাওয়া সব উদাস পাখির সাথে এতো কাল সে বেঁচে ছিল।
সব যেদিন ভিজবে বলে সুগন্ধের ফুলেরা ঝরল ঝড়ে, বাবলাবনের হাওয়ায় ভেসে এল মরে যাওয়া গানের জীবন আমরণ। পাখির এক আকাশ ঝাঁক অতোওওও দূরে গিয়ে আবার ফিরে এল।
সাগর-নদী-জলহীন মানুষটি সমুদ্রসমান ঢেউ তুলে, নদী আর বৃষ্টির কোলে গলে গলে মরে গেল।
ছবি: স্টেলা ডি জেনোভা
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



