অকূল-আকুল করা মেঘ। চোখ জুড়ে নিয়ে গেল তোমার বুকের ঘ্রাণ।
অফুরান: তোমার যতটুকু বাতাস হয়ে তার সারা গায়ে লেগে আছে,
যতটা ক্ষণ ভেঙে ভেঙে রক্তহীন খুন বয়ে গেছে রাতভর।
পাতার বনে বুক কামড়ে পড়ে থেকে ভোরে, নিজ হাতে চূর্ণ করে
ফুল, পাপড়ি নিংড়ে দেহে নিতে মধু-গন্ধ জল, একদিন গোটা রাত
কাঁধে তুলে সে চলে গেল চোখহীন। ওপারে অশান্ত অকূল-আকুল
করা মেঘ। তোমার উত্তাপ ভেবে সহস্র সন্তান সেখানে
অম্লান জন্ম নেবে...সেইসব জারজেরা অত:পর
তোমার সকল গন্ধ চোখভরে দেখে দেখে কাটাবে জীবন।
ছবি: জ্যঁ পল বুর্দেয়া
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৪ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



