somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদ বহুকাল চাঁদ থাকার পর

৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদ বহুকাল চাঁদ থাকার পর চাইল আকাশ-পাতাল বদলে যেতে।

তো এক ঘনবনের মাথায় এসে নামল যখন, দেখল একটাই মাত্র পথ চলে গেছে গাঁয়ের দিকে। সেই পথের বাম সারির একেবারে শেষের সুপারি গাছটাকে লেগে গেল ভাল। সে গিয়ে গাছটাকে বলল, 'সুপারি, তুমি চাঁদ হয়ে উড়ে বসো আকাশে, আলোয় কালোয় ক্লান্ত আমি বরং এইখানে পথ পাহারায় কাটাই খানিক কাল।' কী যেন ভেবে কিছুক্ষণ সুপারি বেশ রঙিন, রাজি হয়ে গেল।

সুপারি গাছের সবুজ বেশে চাঁদ যেদিন থেকে বসল সেই পথ পাহারায়, তার ঠিক দিন সাতেক পরের ঘটনা।

এক বালক , বারোর মতোন বয়স, সঙ্গী নাই, সাথিহীন, যেন ভেসে ভেসে হেঁটে এল গাঁয়ে। কেউ দেখেনি কখন; কেউ জানে না কোথা থেকে। এসে বসল যে সোজা দীঘির পাড়ে, না মুখে কথা , না গান , না হাসি। নানান জনে নানান রকম নানানভাবে জানতে চাইল অতীত, উদ্দেশ। কিন্তু কিছুতেই কিছুনা। অমাবস্যার অন্ধকার, শাওন মাসের ভরা বাদল সবকিছু মাথায় নিয়ে রইল বসে কথাহীন।

কিন্তু চোখে ছিল জনমের জনমের কাহিনী। তার মন, মা, রক্তের আবেগ, ভবিষ্যত, দূর-অদূর অতীত সমস্ত সেই চোখে ছিল স্পষ্ট করে আঁকা। শতজনের মাঝে একজনই কেবল বুঝল সেইসব ছবি, সেই কাহিনীর বুঝল সকল মানে। ঝাকড়া চুল, মলিন জামার কোমল লোকটা ভরাবৃষ্টির সেই দীঘির পাড়ে, অন্ধকারের ছায়া যেমন, বসল এসে। তারপর পাষাণ হাতে খেজুর-কাঁটায় বালকের গল্পভরা দুই চোখ রক্তরঙে তুলে ধীরে ধরল পথ।
গ্রামের সেই একমাত্র পথ। যেখানে চাঁদ সবুজ সুপারি হয়ে নির্ঘুম পাহারায়।

নিদারুণ লোকটা একটা কদম হাঁটে আর দুই হাতের দুই চোখ থেকে একটা করে গল্প পড়ে শোনায় পথজোড়া সবাইকে। বালকের চোখ থেকে পড়া সবশেষের গল্প ফুরাল যেভাবে:

'চাঁদ তার সবুজ পাতায় আমার শরীরের প্রথম আর শেষ আবেদন পূরন করে দিল। চাঁদের আকুল আদর পেলে, রক্তজুড়ে, বুক, মুখ হৃদয় জুড়ে অন্ধকারের বিশাল রকম সাধ জাগে।'


প্রথম বীর্যপাতের সুখ বুকে নিয়ে যে বালক সেদিন অন্ধ হওয়ার আশায় বৃষ্টিভেজা বসেছিল, আগের জন্মে সে ছিল ব্যাকুল রাধার খোঁপার ফুল, তারও এক জন্ম আগে অর্জুনের কৃষ্ণকাতর তীরের ফলা।



ছবি: ভ্লাদিমির কুশ
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×